Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিঘার মন্দিরের আদলে রাজ্যে দুর্গাঙ্গন, আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, ক্যাবিনেটে পাস হল

শহিদ দিবসে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন,  “জগন্নাথধামের মতো দুর্গাঙ্গন তৈরি করব, যাতে মানুষ সারা বছর সেখানে আসতে পারেন।”

দিঘার মন্দিরের আদলে রাজ্যে দুর্গাঙ্গন, আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, ক্যাবিনেটে পাস হল

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 11 August 2025 18:02

দ্য ওয়াল ব্যুরো: দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) আদলে রাজ্যে দুর্গাঙ্গন (Durgangan) তৈরি করা হবে। শহিদ দিবসে ধর্মতলার সভা থেকে এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা এবার বাস্তবায়িত রূপায়িত করার উদ্যোগ নেওয়া হল। এদিন ক্যাবিনেটে পাস হল এই দুর্গাঙ্গন তৈরির বিষয়টি।

সোমবার একথা জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রী জানান, এজন্য একটি ট্রাস্ট গঠন করা হচ্ছে। ট্রাস্টের সদস্যদের নাম পরে জানানো হবে। দুর্গাঙ্গন তৈরির ক্ষেত্রে সহযোগিতা করবে হিডকো এবং পর্যটন দফতর। 

তবে ঠিক কোথায় এই দুর্গাঙ্গন গড়ে উঠবে, সে বিষয়ে এদিন স্পষ্ট করে কিছু বলেননি মন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে সব কিছু ঠিক করার পর বাজেট চূড়ান্ত করা হবে। তবে প্রশাসনিক মহলের মতে, কলকাতা বা তার আশেপাশে এই প্রকল্প বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাই বেশি।

শহিদ দিবসে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন,  “জগন্নাথধামের মতো দুর্গাঙ্গন তৈরি করব, যাতে মানুষ সারা বছর সেখানে আসতে পারেন।” ওই প্রসঙ্গ টেনে এদিন অরূপ বলেন, "মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্যে দুর্গাঙ্গন হবে এবং সেটা হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেন, সেটা করেন। অন্যদের মতো নয়।" 

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। পালা বদলের পর তখতে বসে কলকাতা-সহ জেলায় জেলায় পুজো কার্নিভালেরও ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। যা ইতিমধ্যে ইউনেস্কো থেকে স্বীকৃতিও পয়েছে। মন্ত্রী জানান, ইউনেস্কোর ওই স্বীকৃতিকে সম্মান জানাতেই এই দুর্গাঙ্গন তৈরির পরিকল্পনা মুখ্যমন্ত্রীর।


```