Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

এনআরসির বিরুদ্ধে জোরদার প্রচারের বার্তা অভিষেকের, জেলায় সংগঠনে রদবদলের ইঙ্গিত

মুর্শিদাবাদ জেলা নিয়েও বার্তা দিয়েছেন অভিষেক। গোষ্ঠী কোন্দল দূর করে একসঙ্গে কাজ করার নির্দেশ। 

এনআরসির বিরুদ্ধে জোরদার প্রচারের বার্তা অভিষেকের, জেলায় সংগঠনে রদবদলের ইঙ্গিত

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 11 August 2025 15:19

দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক অতীতে অসম সরকারের তরফে উত্তর দিনাজপুরের বহু মানুষকে এনআরসি-র (NRC) নোটিস ধরানোয় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে এবার বৃহত্তর আন্দোলনের বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলের জেলা নেতাদের উদ্দেশে তাঁর নির্দেশ, ‘‘এনআরসি-র বিরুদ্ধে জোরদার প্রচারে নামুন। মানুষের পাশে দাঁড়ান।’’

শনিবার কলকাতার ক্যামাক স্ট্রিটে উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলার নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন অভিষেক। সেখানে শুধু এনআরসি নয়, আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে সংগঠন ঢেলে সাজানোরও ইঙ্গিত দেন তিনি। জেলা নেতৃত্বকে সরাসরি বার্তা, ‘‘পুরনো, ডেডিকেটেড, পরীক্ষিত কর্মীদের সামনে নিয়ে আসুন। যাঁরা তৃণমূলের জন্য দিনের পর দিন কাজ করেছেন, তাঁদের গুরুত্ব দিন।’’

রায়গঞ্জ শহরাঞ্চলের সব বুথে দলের হার নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। প্রশ্ন তোলেন, ‘‘এতগুলো বুথে একটাও জেতা গেল না? এটা কীভাবে হয়?’’ রায়গঞ্জ লোকসভায় স্বল্প ভোটে পরাজয়ের জন্য জেলার একাংশ নেতৃত্বের ভূমিকা নিয়েও সরাসরি অসন্তোষ জানান তিনি। নির্দেশ দিয়েছেন, রায়গঞ্জ ও করণদিঘি বিধানসভার প্রতিটি বুথে বাড়তি নজরদারি রাখতে হবে।

রাজবংশী ভোট যে উত্তর দিনাজপুরে বড় ফ্যাক্টর, তা মনে করিয়ে দিয়ে অভিষেক বলেন, ‘‘ওই সম্প্রদায়ের মানুষের মধ্যে এনআরসি নিয়ে ভয় কাজ করছে। ওদের পাশে দাঁড়ান।’’ পাশাপাশি বিজেপি যেখানে যেখানে জিতেছে, সেই সব বুথে গিয়ে তৃণমূল নেতাদের প্রচার করতে বলেছেন তিনি, বিশেষ করে আবাস যোজনা সংক্রান্ত বঞ্চনার প্রশ্ন তুলে।

মুর্শিদাবাদ জেলা নিয়েও বার্তা দিয়েছেন অভিষেক। গোষ্ঠী কোন্দল দূর করে একসঙ্গে কাজ করার নির্দেশ তাঁর। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর সম্প্রতি ভিন্ন দল গঠনের কথা বলেছিলেন, সেই ইস্যুতেও কড়া মনোভাব দেখান অভিষেক। নেতাদের সতর্ক করে বলেন, ‘‘আলপটকা মন্তব্য করবেন না। দলকে অস্বস্তিতে ফেলবেন না।’’

উল্লেখ্য, আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। সেই লক্ষ্যে তৃণমূল এখন থেকেই বুথ স্তরে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি ঘিরে বুথে অন্তত দুটি সভা করার নির্দেশ দিয়েছেন অভিষেক। 

সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তরফে বার্তা স্পষ্ট, ঘর গোছানোর পাশাপাশি বিজেপির বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করতে হবে।


```