Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ঢেলে সাজছে রাজ্য গণ পরিবহণ, খুব তাড়াতাড়ি রাস্তায় নামবে ৭০০টি সরকারি বাস

খুব তাড়াতাড়ি রাস্তায় নামতে চলেছে প্রায় ৭০০টি সরকারি বাস। এর মধ্যে ৩০০টি একদম নতুন।

ঢেলে সাজছে রাজ্য গণ পরিবহণ, খুব তাড়াতাড়ি রাস্তায় নামবে ৭০০টি সরকারি বাস

শেষ আপডেট: 10 January 2024 09:24

দ্য ওয়াল ব্যুরো: আচমকাই বাতিল হচ্ছে বাস। টিকিট কেটেও বিপাকে পড়ছেন যাত্রীরা। পরিষেবা নিয়ে ভূরি ভূরি অভিযোগ। এসবিএসটিসির উপর ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। অন্যদিকে, সরকারি বাস নিয়েও অভিযোগের শেষ নেই, নির্ধারিত সময়ের অনেক পরে স্টপেজে আসছে বাস। গত কয়েকমাস ধরে সরকারি বাস পরিষেবা নিয়ে তিতিবিরক্ত যাত্রীরা। পরিবহণ দফতরেও এই নিয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা পড়েছে। রাস্তায় বাস কম থাকায় বাদুরঝোলা ভিড় ঠেলেই অফিসে যেতে হচ্ছে অনেককে। এই পরিস্থিতি থেকে গণ পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজতে তৎপর হয়েছে রাজ্য পরিবহণ দফতর। খুব তাড়াতাড়ি রাস্তায় নামতে চলেছে প্রায় ৭০০টি সরকারি বাস। এর মধ্যে ৩০০টি একদম নতুন।

সূত্রের খবর, রাজ্য সরকারের বিভিন্ন ডিপোয় পড়ে থাকা বা বসে যাওয়া প্রায় ৪০০টি বাস মেরামত করে নামানো হচ্ছে যাত্রী পরিষেবায়। এই কাজের জন্য নবান্ন ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলা সফরে যাবেন। সূত্রের খবর, সেখানে গিয়ে নতুন বাসগুলির উদ্বোধন করবেন। জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে একাধিক নয়া রুট চালু হবে। নতুন বাসও নামবে। জোরদার উদ্যোগ নিচ্ছে সাউথ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (এসবিএসটিসি), ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডব্লুবিটিসি) এবং নর্থ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনে (এনবিএসটিসি)। 

পরিবহণ দফতর সূত্রে খবর, রাজ্যবাসী খুব তাড়াতাড়ি ২৭৫টি নতুন বাস পাবে। সেই সঙ্গে কয়েকশো পুরনো বাসকে মেরামতির পর রঙ করে রাস্তায় নামানো হবে। এই মুহূর্তে তিনটি সরকারি পরিবহণ নিগমের অধীনে রয়েছে প্রায় আড়াই হাজার বাস। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলির মধ্যে বেশ কিছু বাস ডিপোতেই পড়ে আছে। সেসব বাসও মেরামতি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে সরকারি বাস না পাওয়া বা বেহাল যাত্রী পরিষেবার অভিযোগ কমে আসবে বলেই আশাবাদী পরিবহন দফতর।


```