আদালত স্পষ্ট জানিয়েছে, সিঙ্গল বেঞ্চই এই মামলার শুনানি হবে। সেই প্রেক্ষিতে বলা যায়, সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ।

ফাইল ছবি
শেষ আপডেট: 6 August 2025 16:38
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) তিন চিকিৎসকের বদলি (Junior Doctors Tranfer) মামলায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ধাক্কা খেল রাজ্য সরকার (State Govt)। আদালত স্পষ্ট জানিয়েছে, সিঙ্গল বেঞ্চই এই মামলার শুনানি হবে। সেই প্রেক্ষিতে বলা যায়, সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ।
অনিকেত মাহাতো (Aniket Mahato), দেবাশিস হালদার (Debasish Haldar) এবং আসফাকুল্লাহ নাইয়া (Asfakullah Naiya) - এই তিন জুনিয়র ডাক্তারের বদলি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল রাজ্য সরকারের। তবে রাজ্যের সেই আবেদন খারিজ করেছে আদালত। ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, এই সংক্রান্ত মামলা বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসেই চলবে।
এই মামলার কেন্দ্রে একটাই প্রশ্ন - জুনিয়র ডাক্তারদের একাংশকে হঠাৎ বদলি (Transfer) করা নিয়ে রাজ্যের সিদ্ধান্ত আদৌ বৈধ কি না। অনিকেত মাহাতো-সহ কয়েকজন চিকিৎসক অভিযোগ করেন, এমডি, এমএস প্রশিক্ষণের মধ্যে থাকা অবস্থাতেই তাঁদের রাজ্য সরকারের তরফে অন্যত্র বদলি করা হয়েছে। তাঁরা কোনও নিয়মিত চাকরির আওতায় নন, বরং চুক্তিভিত্তিক প্রশিক্ষণ নিচ্ছিলেন। ফলে তাঁদের ক্ষেত্রে বদলির প্রশ্নই ওঠে না।
রাজ্য অবশ্য যুক্তি দিয়েছিল, যেহেতু এই চিকিৎসকদের বেতন রাজ্য সরকার দেয়, তাই এই বিষয়টি স্যাটে (সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল) শুনানি হওয়া উচিত। তাই এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল তারা। আগেই সিঙ্গল বেঞ্চ এই আর্জি খারিজ করেছিল। এবার ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য সরকার।