Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পাসওয়ার্ড দিতেই ভুলে গিয়েছিল এসবিআই, লক্ষ লক্ষ গ্রাহকের তথ্য ফাঁস

দ্য ওয়াল ব্যুরো: স্টেট ব্যাঙ্কের লক্ষ লক্ষ গ্রাহকের গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে কিছুদিন আগেই। একটি সূত্রের খবর দেশের বৃহত্তম ব্যাঙ্কিং নেটওয়ার্ক থেকে অন্তত ১০ লক্ষ গ্রাহকের তথ্য জানাজানি হয়ে গিয়েছে। তার কারণ কী? অন্যান্য বার যখন তথ্য ফাঁস হয়

পাসওয়ার্ড দিতেই ভুলে গিয়েছিল এসবিআই, লক্ষ লক্ষ গ্রাহকের তথ্য ফাঁস

শেষ আপডেট: 31 January 2019 13:11

দ্য ওয়াল ব্যুরো: স্টেট ব্যাঙ্কের লক্ষ লক্ষ গ্রাহকের গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে কিছুদিন আগেই। একটি সূত্রের খবর দেশের বৃহত্তম ব্যাঙ্কিং নেটওয়ার্ক থেকে অন্তত ১০ লক্ষ গ্রাহকের তথ্য জানাজানি হয়ে গিয়েছে। তার কারণ কী? অন্যান্য বার যখন তথ্য ফাঁস হয়েছে, তখন দেখা গিয়েছে, হ্যাকাররা পাসওয়ার্ড জেনে ফেলেছিল। অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে গোপন তথ্যকে সুরক্ষিত করার যে ব্যবস্থা হয়েছিল তা কাজে আসেনি। কিন্তু এক্ষেত্রে দেখা গিয়েছে, মুম্বই ডেটা সেন্টারের যে সার্ভারে ওই গ্রাহকদের গোপন তথ্য ছিল, তা পাস ওয়ার্ড দিয়ে সুরক্ষিত করাই হয়নি। এর ফলে হ্যাকারদের ওই তথ্যগুলি জানতে সুবিধা হয়েছে। তারা গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বরের কিছুটা অংশ জানতে পেরেছে। সেই সঙ্গে তাঁদের গচ্ছিত টাকার পরিমাণ, টাকা তোলা বা জমা দেওয়া এবং অন্যান্য তথ্যও জেনে ফেলেছে। যে সার্ভার থেকে তথ্য ফাঁস হয়েছে সেখানে এসবিআই কুইক থেকে তথ্য জমা করা হত। এসএমএস পাঠিয়ে অথবা ভয়েস কল করে গ্রাহক তাঁর অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য পেতেন। এই তথ্য ফাঁসের ফলে হ্যাকাররা এসবি আইয়ের গ্রাহকদের ফোন নম্বরও জানতে পেরেছে। এ বার তারা ইচ্ছে করলে ধনী গ্রাহকদের ফোনে টাকা চেয়ে হুমকি দিতে পারে। হ্যাকাররা অবশ্য অ্যাকাউন্ট অথেনটিকেশন পাসওয়ার্ড জানতে পারেনি। ঠিক কী পরিমাণ তথ্য মুম্বইয়ের ওই সার্ভার থেকে ফাঁস হয়েছে এখনও হিসাব নেই কারও কাছে। এসবিআই থেকে এখনও তথ্য ফাঁস সম্পর্কে প্রতিক্রিয়া জানানো হয়নি। নিরাপত্তা গবেষক করণ সাইনি বলেছেন, ফাঁস হওয়া তথ্যের সাহায্যে  যে গ্রাহকরা ব্যাঙ্কে মোটা টাকা গচ্ছিত রেখেছেন, তাঁদের পরিচয় সাইবার অপরাধীরা জেনে যাবে। এর ফলে তারা জালিয়াতি ও নানা দুষ্কর্ম করতে পারে।

```