Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: 'দাগি' তালিকায় তৃণমূলের দাপুটে বিধায়কের পুত্রবধূর নাম, শাসক শিবিরে নতুন করে অস্বস্তি

এসএসসি প্রকাশিত ১৮০৪ অযোগ্য প্রার্থীর তালিকায় পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম উঠে এল।

SSC: 'দাগি' তালিকায় তৃণমূলের দাপুটে বিধায়কের পুত্রবধূর নাম, শাসক শিবিরে নতুন করে অস্বস্তি

নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষ

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 31 August 2025 08:12

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি-র প্রকাশিত অযোগ্য প্রার্থীদের তালিকায় (SSC Tainted List) নাম উঠল পানিহাটির (Panihati) তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের (Nirmal Ghosh) পুত্রবধূ শম্পা ঘোষের (Shampa Ghosh)। ১৮০৪ জন অযোগ্য প্রার্থীর মধ্যে তালিকার ১২৬৯ নম্বরে রয়েছেন তিনি। যদিও এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে চাননি শম্পা। নির্মল ঘোষ বর্তমানে বিধানসভার মুখ্য সচেতক হিসেবেও দায়িত্বে আছেন।

সূত্রের খবর, উত্তর চব্বিশ পরগণার নৈহাটির একটি স্কুলে শিক্ষকতা করতেন শম্পা ঘোষ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিবার সন্ধ্যায় এসএসসি ১৮০৪ জন অযোগ্য শিক্ষকের নাম প্রকাশ করে। কমিশন জানিয়েছে, যাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন, তাঁদের অ্যাডমিট কার্ডও বাতিল করা হয়েছে।

এ দিনের প্রকাশিত তালিকায় শাসক দলের বিভিন্ন স্তরের নেতানেত্রীদের পাশাপাশি তাঁদের আত্মীয়-পরিজনদের নামও রয়েছে। এসএসসি সূত্রে খবর, পুরসভা, পঞ্চায়েত থেকে দলীয় পদে থাকা বহু নেতা-নেত্রীর আত্মীয় ২০১৬ সালের প্যানেলে অযোগ্যভাবে চাকরি পেয়েছিলেন। তালিকায় রয়েছে রাজপুর-সোনারপুরের ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের নামও। তিনি রাজপুরের একটি স্কুলের শিক্ষিকা ছিলেন।

ফলে বিধানসভা নির্বাচনের আগে এই অযোগ্যদের তালিকা প্রকাশ রাজ্যের শাসক দলের অস্বস্তি আরও বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল। শম্পা ঘোষ নিজে জানিয়েছেন, “এ বিষয়ে আমি এখন কোনও কথাই বলব না।”


```