Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

SSC: ‘স্কুলে তো উনি পা-ই রাখেননি’, দাগিদের তালিকায় নাম হুগলির তৃণমূল নেত্রী সাহিনা সুলতানার

নিয়োগ দুর্নীতির দাগিদের তালিকায় নাম এল তৃণমূল নেত্রী সাহিনা সুলতানার, শিক্ষা কর্মাধ্যক্ষ থাকাকালেই চাকরির অভিযোগ!

SSC: ‘স্কুলে তো উনি পা-ই রাখেননি’, দাগিদের তালিকায় নাম হুগলির তৃণমূল নেত্রী সাহিনা সুলতানার

সাহিনা সুলতানা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 31 August 2025 07:48

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতির মামলায় (SSC Scam) শুরু থেকেই শাসক দলের দিকে আঙুল তুলছে বিরোধীরা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম জড়ানোর পর থেকেই অভিযোগের সুর তীব্র হয়েছে। বিরোধী নেতারা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও সুকান্ত মজুমদার (Sukanta Majumder) একাধিকবার অভিযোগ করেছেন, তৃণমূলের নেতানেত্রীদের হাত ধরেই এই দুর্নীতির জাল বিস্তৃত হয়েছে।

সর্বশেষ সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার প্রকাশিত হয়েছে অযোগ্য বা দাগি প্রার্থীদের তালিকা (SSC Tainted List)। তালিকায় একের পর এক তৃণমূল নেতার নাম উঠে আসতেই বিরোধীরা আরও সুর চড়িয়েছে। কারণ, নতুন তালিকায় রয়েছে হুগলির খানাকুলের তৃণমূল নেত্রী সাহিনা সুলতানার নাম।

সাহিনা শুধুমাত্র সাধারণ নেত্রী নন, তিনি পরপর তিনবার হুগলির জেলা পরিষদের সদস্যা। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। অভিযোগ, এই সময়েই তিনি এসএসসি চাকরি পান। প্রথমে বাঁকুড়ার এক স্কুলে, পরে খানাকুলের রাজহাটি-বন্দর হাইস্কুলে শিক্ষিকা হিসেবে কাজ করতেন তিনি। কিন্তু স্থানীয়দের অভিযোগ, জেলা পরিষদের কাজে ব্যস্ত থাকায় স্কুলে যেতেন না সাহিনা।

এছাড়াও, সাহিনার ভাই হলেন খানাকুলের দাপুটে নেতা মইনুল হক। এবার প্রকাশিত তালিকায় নাম এসেছে মইনুল হকের স্ত্রী নমিতা আদকেরও। বিরোধীরা বলছে, অযোগ্য প্রার্থীদের এই তালিকা স্পষ্ট করে দিচ্ছে, নিয়োগ দুর্নীতির শিকড় কত গভীর পর্যন্ত পৌঁছেছিল।


```