বিকাশ ভবনের পর সেন্ট্রাল পার্কের সামনে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। মেহেবুব বলেন, প্রয়োজনে আন্দোলন আরও তীব্রতর করা হবে।
.jpeg.webp)
মেহেবুব মণ্ডল।
শেষ আপডেট: 3 June 2025 19:30
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যালেনটাই বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট। যার জেরে চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। যোগ্যদের তালিকা প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা (SSC Deprived Teacher)।
আর সেই আন্দোলন ভাঙতেই বারবার আন্দোলনের মাথাদের তলব করা হচ্ছে বলে অভিযোগ করলেন চাকরিহারা শিক্ষক (SSC Deprived Teacher) মেহবুব মণ্ডল। মঙ্গলবার মেহেবুবকে ফের তলব করেছিল পুলিশ। এবারে নোটিস পাঠানো হয়েছিল মেহেবুবের বর্ধমানের বাড়িতে।
নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যালেনটাই বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট। যার জেরে চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে মে মাসের শুরুতে সল্টলেকে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন চাকরিহারারা। এমনকী শিক্ষামন্ত্রীর দেখা চেয়ে বিকাশ ভবনের কর্মীদের আটকে রাখার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। পাল্টা হিসেবে পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জ করে আন্দোলন হঠিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
পুলিশের তরফে অবশ্য আন্দোলনকারীদের বিরুদ্ধেই সরকারি কাজে বাধা দান ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ আনা হয়েছিল। ওই ঘটনাতে এদিন ফের মেহেবুবকে তলব করেছিল বিধাননগর পুলিশ। সেদিন কীভাবে এত আন্দোলনকারী জড় হলেন, আন্দোলনকারীদের কার কী অ্য়াক্টিভিটিস ছিল তা জানতে চাওয়া হয় তাঁর কাছে।
বিকাশ ভবনের পর সেন্ট্রাল পার্কের সামনে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। মেহেবুব বলেন, প্রয়োজনে আন্দোলন আরও তীব্রতর করা হবে।