Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নন চাকরিহারারা, আজকের মধ্যেই 'যোগ্য' তালিকা প্রকাশের দাবি

'যোগ্য' চাকরিহারাদের একজন মৃন্ময় মণ্ডল বলেন, 'তালিকা প্রকাশ করা না হলে রাস্তা ছাড়ব না। আমরা খবর পেয়েছি সরকারি আইনজীবীর সঙ্গে অযোগ্যদের বৈঠক করানো হচ্ছে। অথচ আমাদের 'যোগ্য'দের সঙ্গে কোনও বৈঠক আলোচনা হয়নি।'

মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নন চাকরিহারারা, আজকের মধ্যেই 'যোগ্য' তালিকা প্রকাশের দাবি

নবান্ন অভিযানে চাকরিহারারা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 14 July 2025 20:31

দ্য ওয়াল ব্যুরো: 'যোগ্য' চাকরিহারাদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। এদিন বিকেলেই তাঁদের সঙ্গে কথা বলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। ১০ মিনিটের বৈঠক খুব একটা লাভজনক হল না চাকরিহারাদের (Nabanna Abhijan) জন্য। তাঁদের দাবি, মুখ্যসচিব প্রশ্নের উত্তর দিতে না পেরে দশ মিনিটেই পালিয়ে গিয়েছেন। অন্যদিকে, আজ রাতের মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ করার ডেডলাইন বেঁধে দিয়েছেন তাঁরা।

'যোগ্য' চাকরিহারাদের একজন বলেন, 'তালিকা প্রকাশ করা না হলে রাস্তা ছাড়ব না। আমরা খবর পেয়েছি সরকারি আইনজীবীর সঙ্গে অযোগ্যদের বৈঠক করানো হচ্ছে। অথচ আমাদের 'যোগ্য'দের সঙ্গে কোনও বৈঠক আলোচনা হয়নি।' তাঁর কথায়, 'টাকা দিয়ে চাকরি পেলে তাঁরা আপন ছেলে আর আমরা (যোগ্যরা) বানের জলে ভেসে এসেছি!' 

আজকের মধ্যে তাঁদের দাবি না মানলে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বৈঠক করবেন বলেও জানিয়েছেন চাকরিহারারা। মৃন্ময় মণ্ডল বলেন, 'মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইব কোন জাদুবলে তালিকা প্রকাশ করা হচ্ছে না?'

এদিন মুখ্যসচিবের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন চাকরিহারারা। মুখ্যসচিবের একাধিক বক্তব্য নিয়ে আপত্তি জানিয়েছেন চাকরিহারারা। জানা গিয়েছে, বৈঠকে মুখ্যসচিব বলেছেন, আপনারা তো বেতন পাচ্ছেন? তাহলে সমস্যা কোথায়? এনিয়ে চাকরিহারাদের বক্তব্য, 'যোগ্যদের কীসের ভিত্তিতে বেতন দেওয়া হচ্ছে? ওএমআর শিট কোথায়?'

মেহবুব মণ্ডল বলেন, "ওনারা বারবার একটা জায়গা এড়িয়ে যেতে চাইছেন- যোগ্যদের তালিকা প্রকাশ। ওনাদের একটাই বক্তব্য সুপ্রিম কোর্ট বললে তালিকা দিয়ে দেব।" "ওনারা বলছেন, তোমরা যদি বলো তালিকা প্রকাশ করতে তাহলে তোমরা ড্রাইভার আর আমরা প্যাসেঞ্জার হয়ে যাব, তাতে গাড়ি যদি উল্টায় দায় তোমাদের। অর্থাৎ তাঁরা দায়টা আমাদের উপর ঠেলে দিচ্ছে। কিন্তু দুর্নীতির দায় তো আমাদের না।'

তৃণমূল নেতা খুনের (TMC Leader Murder) পর তাঁর স্ত্রীকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকের প্রশ্নের উত্তরে চিন্ময় মণ্ডল বলেন, 'একজনের মৃত্যু অবশ্যই মর্মান্তিক। তাঁর স্ত্রীকে চাকরি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এনিয়ে কিছু বলার নেই। কিন্তু ১৯ হাজার যোগ্য চাকরিহারারা এভাবে ঘুরছে, এটা কি মর্মান্তিক নয়? সরকারের দুর্নীতির কারণে আমাদের চাকরি গেছে, এটাও একপ্রকার খুন। তাহলে যোগ্য চাকরিহারাদের জন্য মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিক।' 
 


```