Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

SSC: নতুন নিয়োগ বিধি ঘিরে হাইকোর্টে টানাপড়েন, রায়দান স্থগিত রাখল ডিভিশন বেঞ্চ

উভয় পক্ষের সওয়াল শেষে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রায়দান আপাতত স্থগিত রাখা হল। মামলাকারীদের ভবিষ্যৎ নির্ভর করছে আদালতের সেই রায়ের দিকেই।

SSC: নতুন নিয়োগ বিধি ঘিরে হাইকোর্টে টানাপড়েন, রায়দান স্থগিত রাখল ডিভিশন বেঞ্চ

কলকাতা হাইকোর্ট

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 14 July 2025 18:52

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) পর বাতিল হওয়া প্রায় ২৬ হাজার চাকরি (Jobless Teachers) নিয়ে ফের আইনি লড়াই চরমে। স্কুল সার্ভিস কমিশনের (SSC) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে (Calcutta High Court) সোমবার শুনানি হয়। তবে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (AG) কিশোর দত্ত এদিন আদালতে জানান, “সুপ্রিম কোর্ট পুরনো নিয়োগ বাতিল করলেও, ২০১৬ সালের নিয়মেই ফের নিয়োগ করতে হবে এমন নির্দেশ দেয়নি। শুধু বলেছে শূন্যপদ পূরণ করতে হবে। সেই নির্দেশ মেনেই এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে।”

তিনি আরও বলেন, “এসএসসি-র বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। প্রায় ১৮০টি রিভিউ পিটিশনও জমা পড়েছে। কারও আপত্তি থাকলে, সঠিক জায়গা সুপ্রিম কোর্ট।” তবে মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাফ বক্তব্য, “আগের নিয়োগ দুর্নীতির জন্য বাতিল হয়েছে। সেই শূন্যপদে নিয়োগ করতেই হবে। নতুন নিয়ম করে এসএসসি যোগ্যতার মান বদল করেছে, যা বেআইনি।”

এদিকে এসএসসি-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, “এসএসসি-র নিয়োগে কোন নিয়ম কার্যকর হবে, সেটা কমিশনের এক্তিয়ার। কেউ ২০১৯ সালের নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করেননি। তবু সেটা মেনেই নিয়োগ বাতিল হয়েছে। যোগ্যতা থাকলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসুন, চাকরি পেতে সমস্যা কোথায়?”

অন্যদিকে আইনজীবী অনিন্দ্য মিত্রের বক্তব্য, “এসএসসি ইচ্ছাকৃতভাবে যোগ্যতার মান বদলে নিয়োগ করছে। সুপ্রিম কোর্ট প্যানেল বাতিল করেনি, শুধু নিয়োগ বাতিল করেছে। তাই নতুন করে নিয়োগের নামে এসএসসি শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করছে।”

উভয় পক্ষের সওয়াল শেষে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রায়দান আপাতত স্থগিত রাখা হল। মামলাকারীদের ভবিষ্যৎ নির্ভর করছে আদালতের সেই রায়ের দিকেই। আপাতত এসএসসি-র নতুন নিয়োগ প্রক্রিয়া কার্যকর থাকবে কি না, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত।


```