রঘুনাথগঞ্জের একজন চাকরিহারা শিক্ষকের মৃত্যু হল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শিক্ষকের নাম প্রবীণ কর্মকার(৩৪)। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জের হালদারপাড়ায়।

মৃত শিক্ষক
শেষ আপডেট: 29 May 2025 18:10
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: রঘুনাথগঞ্জের একজন চাকরিহারা শিক্ষকের মৃত্যু হল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শিক্ষকের নাম প্রবীণ কর্মকার(৩৪)। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জের হালদারপাড়ায়।
জিয়াগঞ্জের আমাইপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠ হাইস্কুলে তিনি কর্মরত ছিলেন। ২০১৬ সালের এসএসসি পরীক্ষা দিয়ে এই স্কুলে চাকরি পান। গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে সেই প্যানেল বাতিল হওয়ায় তিনি চাকরিহারাদের দলে ছিলেন। তাঁর মৃত্যুর খবর জানাজানি হতেই শোরগোল পড়ে। কীভাবে মারা গেলেন চাকরিহারা ওই শিক্ষক তা নিয়ে শুরু হয় জল্পনা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানোর পরে চরম উদ্বেগে অসুস্থতা আরও বেড়ে যায়। বৃহস্পতিবার সকালেই তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।
এই ঘটনায় সাংবাদিক বৈঠক করে কড়া প্রতিক্রিয়া দেন চাকরিহারা শিক্ষকরা। তাঁরা বলেন, কিডনির অসুখে ভুগছিলেন প্রবীণ। চাকরি যাওয়ার পর কীভাবে চিকিৎসার খরচ জোগাড় করবেন তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তার জেরেই হার্ট অ্যাটাক হয় তাঁর। হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি এই তরুণ শিক্ষককে।