Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

SSC: মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীকে চিঠি চাকরিহারা শিক্ষকদের! কী দাবি?

চাকরিতে পুনর্বহালের দাবিতে বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে গত ১৪ দিন ধরে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা (SSC Deprived Teacher)। 

SSC: মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীকে চিঠি চাকরিহারা শিক্ষকদের! কী দাবি?

শেষ আপডেট: 20 May 2025 22:14

দ্য ওয়াল ব্যুরো: চাকরিতে পুনর্বহালের দাবিতে বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে গত ১৪ দিন ধরে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা (SSC Deprived Teacher)। এবার মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চেয়ে চিঠি লিখলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার  মঞ্চের সদস্যরা।

এ ব্যাপারে মঞ্চের অন্যতম সদস্য মেহেবুব মণ্ডল বলেন, "আমরা যোগ্য শিক্ষকরা নিজেদের কাজে ফিরতে চায়। রাজ্য ইতিমধ্যে সুপ্রিমকোর্টে পিটিশন দাখিল করেছে। সেই পিটিশনের স্ট্যাটাস কী, আমাদের নিয়ে সরকারের ভাবনা কী এসব জানতে চেয়েই মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে চিঠি লেখা হয়েছে।"

চিঠিতে আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা চাইছেন দ্রুত সরকার তাঁদের সঙ্গে আলোচনায় বসুক। 

প্রসঙ্গত, সোমবার রাতেই এ ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার ব্রাত্য বলেন, চাকরিহারাদের সাত দফা দাবির কথা তিনি সংবাদমাধ্যম মারফত শুনেছেন বটে, কিন্তু কোনও রকম লিখিত দাবিপত্র জমা পড়েনি। বরং আড়াই থেকে তিন হাজার শিক্ষক শিক্ষা দফতরে চিঠি দিয়ে বলেছেন, তাঁরা সরকারের সঙ্গে রয়েছেন।

এরপরই মঞ্চের তরফে এদিন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে চিঠি দেওয়ার ঘটনাটিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সোমবারই রাজ্যের অবস্থান স্পষ্ট করে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, "আমার চোখে সকলেই সমান। কে যোগ্য আর কে অযোগ্য, সেটা তো আমি বেছে দেওয়া তো আমার কাজ নয়। শুনেছি অবস্থানরত শিক্ষকদের দাবি-দাওয়া আছে। কিন্তু সেটা তো লিখিত আকারে জানাতে হবে। সবটাই মৌখিক। বরং ওদেরই আর একটি সংগঠন রাজ্যের আইনি পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।"

ব্রাত্য বসু এও বলেন, রিভিউ পিটিশনে তাঁদের চাকরি সসম্মানে চাকরিতে ফেরানো, বেতন দেওয়া ইত্যাদি ব্যাপারে সব বলা হয়েছে। ওঁদের বক্তব্য শুনে আইনি পরামর্শ মেনে যা যা করার সবটাই করেছে সরকার। তাই এভাবে বিকাশ ভবনের সামনে বসে সরকারি কাজে বাধা দান না করলেই ভাল।

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন ২৫,৭৩৫ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী। তাঁরা সকলেই ২০১৬ সালের এসএসসি-র নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিয়েছিলেন। চাকরি হারিয়ে বিকাশ ভবনের সামনে অবস্থানে বসেছেন তাঁরা। এখন দেখার চাকরিহারা শিক্ষকদের সঙ্গে সরকার কবে আলোচনায় বসে এবং কী সমাধান সূত্র বের হয়। তবে দেরিতে হলেও যেভাবে চাকরিহারারা সরকারের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছেন, যা যথেষ্ট ইতিবাচক বলেই মত ওয়াকিবহাল মহলের।


```