Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জিএসটির পরও আলাদা ট্যাক্স কীসের? আর কত চাই? মমতার নিশানায় কেন্দ্র

শিল্পপতিদের হয়রানি করার অভিযোগ।

জিএসটির পরও আলাদা ট্যাক্স কীসের? আর কত চাই? মমতার নিশানায় কেন্দ্র

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 20 May 2025 15:31

দ্য ওয়াল ব্যুরো: পণ্য এবং পরিষেবা বাবদ সারা দেশে একটাই কর ব্যবস্থা চালু করেছে কেন্দ্র। যার পোশাকি নাম জিএসটি(GST)। এবার এই জিএসটি নিয়েই বড় প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা (Mamata Banerjee)।

মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডের সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, "শিল্পপতিদের কাছ থেকে মিউটেশন ফি নেওয়া হচ্ছে, রাস্তায় গাড়ি চললেও ট্যাক্স নেওয়া হয় ,এগুলো আর নেওয়া যাবে না। আমরা বরদাস্ত করব না।"

এরপরই মোদী সরকারকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, "যেকোনও একটা ট্যাক্স রাখতে হবে, দুটো ট্যাক্স একসঙ্গে হতে পারে না। আর কত টাকা চাই?"

জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। বলেছেন, "কেন্দ্রের কাছ থেকে আমরা ১লক্ষ ৭৫ হাজার কোটি টাকা পায়। সেই টাকা তো দেয় না, উল্টে জিএসটির নাম করে সব নিয়ে যায়, সেই টাকাটাও আমরা ঠিকমতো পাই না। আবার শিল্পপতিদের কাছ থেকে কর বাবদ অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।"

এর বিরুদ্ধে শীঘ্রই যে দিল্লিকে রাজ্য চিঠি পাঠাবে তা সোমবার শিলিগুড়ির দীনবন্ধুমঞ্চে উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। ওই সভায় একাংশ ব্যবসায়ী মুখ্যমন্ত্রীর কাছে জিএসটি-টোলট্যাক্স আদায়ে হয়রানির অভিযোগ এনেছিলেন। 
উত্তর দিনাজপুরের ব্যবসায়ী শঙ্কর কুণ্ডু সভায় মুখ্যমন্ত্রীকে বলেন, টোলট্যাক্স, জিএসটি সহ বিভিন্ন ধরনের ট্যাক্সের নামে ব্যবসায়ীদের হয়রান করা হচ্ছে। এতে শিল্পে পরিবহণ খরচ বেড়ে যাচ্ছে। এভাবে সরকার জুলুম করে শিল্পায়ন এগোবে কী করে?

সভাস্থলে বসেই এ ব্যাপারে মুখ্যসচিবকে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এও বলেছিলেন, প্রয়োজনে এ ব্যাপারে দিল্লিকে চিঠি পাঠাবে রাজ্য। এবার ওই প্রসঙ্গেই মঙ্গলবার সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিলেন, "জিএসটির পর ফের নতুন ট্যাক্স নিতে পারবে না কেন্দ্র। এভাবে শিল্পপতিদের হয়রানি রাজ্য বরদাস্ত করবে না।"


```