Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

এসএসসি-র সময়সীমা বাড়ল, তবু উপেক্ষিত স্পেশাল বি.এড প্রার্থীরা, ফের মামলা হাইকোর্টে

চাকরিপ্রার্থীদের একাংশ সোচ্চার হয়ে বলছেন, “সরকার বারবার সময়সীমা বাড়াচ্ছে, কিন্তু সেটা কিছু নির্দিষ্ট শ্রেণির সুবিধার্থে। আমরা তো তখন পরীক্ষা দিয়েছিলাম, আজকে কেন বঞ্চিত হব?”

এসএসসি-র সময়সীমা বাড়ল, তবু উপেক্ষিত স্পেশাল বি.এড প্রার্থীরা, ফের মামলা হাইকোর্টে

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 14 July 2025 14:45

দ্য ওয়াল ব্যুরো: ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (SSC) শিক্ষক নিয়োগ নিয়ে ফের একবার জটিলতা তৈরি হল। নিয়োগের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে ১৪ জুলাইয়ের বদলে ২১ জুলাই পর্যন্ত করা হয়েছে ঠিকই, তবে সেই বাড়তি সুযোগেও জায়গা মেলেনি স্পেশাল বি.এড ডিগ্রিধারী প্রার্থীদের। এই 'উপেক্ষা'র প্রতিবাদে ফের কলকাতা হাইকোর্টের   (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন একাধিক চাকরিপ্রার্থী।

বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমার-এর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। মামলাকারীদের তরফে জানানো হয়, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা পরীক্ষায় বসেছিলেন, এবং কমিশনের তৎকালীন নিয়ম অনুযায়ী স্পেশাল বি.এড যোগ্যতা অনুমোদিত ছিল। কিন্তু এবার সময়সীমা বাড়ানো হলেও স্পষ্টভাবে সেই প্রার্থীদের আবেদনগ্রহণের বিষয়টি বাদ রাখা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী শুনানির দিন জানাবে বলে জানিয়েছে।

 

আইনি বিশেষজ্ঞদের মতে, এই মামলার ফলে ফের প্রশ্নের মুখে পড়েছে এসএসসি-র সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। প্রার্থীদের একাংশের মতে, এটি রাজ্য সরকারের পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত। তাঁদের দাবি, ২০১৬ সালে পরীক্ষা দিয়ে বসে আছেন বহু প্রার্থী, যাঁরা এখনও চাকরির জন্য লড়াই করছেন। তাঁদের মধ্যেই বহুজনের যোগ্যতা স্পেশাল বি.এড হলেও এবার আবেদন করার সুযোগ মিলছে না।

শিক্ষা দফতর কিংবা এসএসসি-র তরফে এই মামলার বিষয়ে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।

চাকরিপ্রার্থীদের একাংশ সোচ্চার হয়ে বলছেন, “সরকার বারবার সময়সীমা বাড়াচ্ছে, কিন্তু সেটা কিছু নির্দিষ্ট শ্রেণির সুবিধার্থে। আমরা তো তখন পরীক্ষা দিয়েছিলাম, আজকে কেন বঞ্চিত হব?”


```