মুখ্যমন্ত্রীকে নিশানা করে অধীরের প্রশ্ন, "মুখ্যমন্ত্রী তো আগেই বলেছিলেন পাঁচটা প্ল্যান ওনার হাতে আছে, তাহলে সেই প্ল্যান জনসমক্ষে আনা হচ্ছে না কেন?"

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অধীরের প্রশ্ন, "মুখ্যমন্ত্রী তো আগেই বলেছিলেন পাঁচটা প্ল্যান ওনার হাতে আছে, তাহলে সেই প্ল্যান জনসমক্ষে আনা হচ্ছে না কেন?"
শেষ আপডেট: 28 May 2025 16:54
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য চাইলেই যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে। কিন্তু সেটা না করে ভোটের কথা মাথায় রেখে চাকরিহারাদের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মিথ্যে আশ্বাস দিচ্ছেন বলে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)।
চাকরিহারা শিক্ষকদের প্রসঙ্গে এদিন সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করে অধীর বলেন, "মুখ্যমন্ত্রীই এই সমস্যার স্রষ্টা, তাঁরই ক্ষমতা আছে এই সমস্যা সমাধান করার। কিন্তু তিনি ভোটের বাজারে যোগ্য-অযোগ্য সবাইকে ললিপপ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছেন!"
অধীর এও বলেন, "আমরা চায় না কারও চাকরি যাক, কিন্তু যোগ্যদের চাকরিটা তো রক্ষা করা উচিত ছিল। আসলে শুধু অযোগ্যদের চাকরি গেলে তৃণমূলের নেতারা বিপদে পড়ে যাবেন। যাঁরা টাকা খেয়ে চাকরি বিক্রি করেছিলেন, সেই সব নেতাদের বাঁচাতেই মুখ্যমন্ত্রী এই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন।"
স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় ঢালাও দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ (SSC SCAM) তুলে গোটা প্যানেলটাই বাতিল করে নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনে ৩০ মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার (Mamata Banerjee)।
মঙ্গলবার নবান্নে এই মর্মে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করে হলফনামা পেশ করতে হবে। সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ মেনে ৩০ মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে (SSC New Recruitment)।
এ প্রসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অধীরের প্রশ্ন, "মুখ্যমন্ত্রী তো আগেই বলেছিলেন পাঁচটা প্ল্যান ওনার হাতে আছে, তাহলে সেই প্ল্যান জনসমক্ষে আনা হচ্ছে না কেন?"