Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

মন্ত্রিসভার বৈঠক ডেকে নতুন তালিকা প্রকাশ করুন, সরকারকে সময় বেঁধে দিল চাকরিপ্রার্থীরা

প্রশ্ন উঠেছে, ফুল মার্কস পেয়ে কেউ যদি ইন্টারভিউয়ের দোরগোড়ায় পৌঁছতে না পারে, তাহলে এই নিয়োগ ব্যবস্থার স্বচ্ছতা কোথায়? 

মন্ত্রিসভার বৈঠক ডেকে  নতুন তালিকা প্রকাশ করুন, সরকারকে সময় বেঁধে দিল চাকরিপ্রার্থীরা

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 17 November 2025 15:20

দ্য ওয়াল ব্যুরো: লিখিত পরীক্ষায় ফুল মার্কস পাওয়া শিক্ষার্থীদের হতাশা এবার বিক্ষোভে রূপ নিল। স্কুল সার্ভিস কমিশনের (SSC) ইন্টারভিউ তালিকায় নাম না থাকা নিয়েই এবার সরকারকে ৩ ঘণ্টার ডেডলাইন (Deadline for government ) বেঁধে দিলেন নতুন চাকরিপ্রার্থীরা। 

তাঁদের দাবি, অভিজ্ঞ শিক্ষকদের জন্য দেওয়া অতিরিক্ত ১০ নম্বর বাতিল করতে হবে এবং নতুন করে তালিকা প্রকাশ করতে হবে (New List of verification)।

বিকাশ ভবনের সামনের মঞ্চে ক্ষুব্ধ প্রার্থীরা বলেন, “৩ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভার বৈঠক (Cabinet Meeting) ডেকে ভেরিফিকেশন নতুন তালিকা প্রকাশ করতে হবে। ১০ নম্বর বাদ দিয়ে তালিকা তৈরি করতে হবে এসএসসিকে। তা না হলে বৃহত্তর আন্দোলন হবে।”

মুক্তার আহমেদ খান মালদহ থেকে এসে বলেন, “ইংরেজিতে লিখিত পরীক্ষায় ৬০-এর মধ্যে ৬০ পেয়েছি, শিক্ষাগত যোগ্যতায় দশে দশ পেয়েছি—মোট ৭০ নম্বর। কিন্তু কাট-অফ ৭৭! অতিরিক্ত ১০ নম্বর না থাকলে আমিই সুযোগ পেতাম। এই নম্বর বাতিল করতে হবে।”

প্রার্থীদের অভিযোগ, নতুন প্রার্থীদের সঙ্গে বহু বছরের অভিজ্ঞদের এক তালিকায় ফেলে অতিরিক্ত নম্বর দেওয়া ‘অন্যায়’। ফলেই মেধার ভিত্তিতে সুযোগের অসাম্য তৈরি হচ্ছে। তাঁরা দাবী করছেন, লিখিত পরীক্ষার মেধাকেই অগ্রাধিকার দিতে হবে, শূন্যপদ বাড়ানো হোক এবং প্রত্যেক পরীক্ষার্থীর ওএমআর প্রকাশ করা হোক।

এসএসসি কর্তৃপক্ষের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন উঠেছে, ফুল মার্কস পেয়ে কেউ যদি ইন্টারভিউয়ের দোরগোড়ায় পৌঁছতে না পারে, তাহলে এই নিয়োগ ব্যবস্থার স্বচ্ছতা কোথায়? 

এখন দেখার চাকরিপ্রার্থীদের দাবি মেনে রাজ্য বা শিক্ষা দফতর তালিকা প্রকাশের নিয়মে বদল আনে কিনা।


```