Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটি

SSC: বসা হল না পরীক্ষায়, পাঁশকুড়ায় মৃত্যু চাকরিহারা শিক্ষক সন্তোষ মণ্ডলের

পাঁশকুড়ায় এসএসসি পরীক্ষায় বসতে পারলেন না চাকরিহারা শিক্ষক সন্তোষ মণ্ডল। দীর্ঘ প্রতীক্ষার পর পরীক্ষার দিনেই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া।

SSC: বসা হল না পরীক্ষায়, পাঁশকুড়ায় মৃত্যু চাকরিহারা শিক্ষক সন্তোষ মণ্ডলের

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 14 September 2025 17:00

দ্য ওয়াল ব্যুরো: SSC-র একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেওয়া হল না চাকরিহারা সন্তোষ কুমার মণ্ডলের। শনিবার রাতে মৃত্যু হয়েছে তাঁর।

তিনি পাঁশকুড়ার আড়িশান্ডা স্কুলের শিক্ষক ছিলেন। ২০১৬-তে সেই স্কুলে চাকরি পান এসএসসি দিয়ে। পরিবারের দাবি, চাকরি হারানোর পর থেকেই অবসাদে ভুগছিলেন। চিন্তা করে করে শেষ হয়ে গেল সব।

চাকরি চলে গেলেও নতুন করে পড়াশোনা শুরু করেছিলেন সন্তোষ। গত রবিবার এসএসসির নবম-দশমের নিয়োগ পরীক্ষায় বসেন। এই রবিবার অর্থাৎ আজকের জন্যও প্রস্তুতি নিচ্ছিলেন।

গতরাতে হঠাৎই মৃত্যু হয় তাঁর। একাধিক স্বপ্ন থাকলেও পূরণ হল না শেষ পর্যন্ত।

এর আগে গতমাসে ঝাড়গ্রামে আরেক চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের মৃত্যু হয়েছিল। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। সেক্ষেত্রেও উঠেছিল মানসিক অবসাদের প্রসঙ্গ। 


```