Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

SSC: কল্যাণের নিশানায় অভিজিৎ! বললেন, 'উনি বেশি নাচানাচি করেছিলেন, সেই লক্ষ্মীই দাগির তালিকায়'

এ প্রসঙ্গে বাম আইনজীবীদেরও কটাক্ষ করেছেন কল্যাণ। তাঁর মন্তব্য, “নিজেদের মক্কেলদের একজনকেও চাকরি দিতে পারেনি। শুধু অন্যের চাকরিতে কাঁচি চালিয়ে গেছে। অতৃপ্ত আত্মা।”

SSC: কল্যাণের নিশানায় অভিজিৎ! বললেন, 'উনি বেশি নাচানাচি করেছিলেন, সেই লক্ষ্মীই দাগির তালিকায়'

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 19 January 2026 20:58

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি-র (SSC) ওয়েটিং লিস্ট ঘিরে বিতর্কে ফের বিস্ফোরক তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। বাম ও বিজেপিকে (CPM-BJP) একযোগে আক্রমণ শানিয়ে তাঁর কটাক্ষ, “অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) যাঁকে নিয়ে সবচেয়ে বেশি নাচানাচি করেছিলেন, সেই লক্ষ্মী তুঙ্গার নামই আজ দাগিদের তালিকায়।”

সোমবার কল্যাণ বলেন, “সিপিএম-এর আইনজীবীরা দাগি-দাগি করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন। তাঁদের মধ্যে একজন ছিলেন নন্দীগ্রামের লক্ষ্মী তুঙ্গা। আজ দেখা যাচ্ছে, সেই লক্ষ্মীর নামই এসএসসি-র দাগি তালিকায়। ভেরি ইন্টারেস্টিং।” তাঁর অভিযোগ, যাঁদের নিয়ে মামলা করা হয়েছিল, তাঁরাই একে একে দাগি হিসেবে সামনে আসছেন।

এ প্রসঙ্গে বাম আইনজীবীদেরও কটাক্ষ করেছেন কল্যাণ। তাঁর মন্তব্য, “নিজেদের মক্কেলদের একজনকেও চাকরি দিতে পারেনি। শুধু অন্যের চাকরিতে কাঁচি চালিয়ে গেছে। অতৃপ্ত আত্মা।”

প্রসঙ্গত, ২০২৫ সালের এসএসসি-র নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতেই আদালতের দ্বারস্থ হন একদল চাকরিপ্রার্থী। সেই মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, ২০১৬ সালের ওয়েটিং লিস্টে থাকা দাগি প্রার্থীদের নাম প্রকাশ করতে হবে, যাতে নতুন নিয়োগে কোনওভাবেই একজন দাগি ঢুকে না পড়েন।

হাইকোর্টের নির্দেশ মেনে এসএসসি সম্প্রতি ২০১৬ সালের শিক্ষাকর্মী ও নবম–দশম শ্রেণির শিক্ষক পদে ওয়েটিং লিস্টে থাকা দাগি প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করে। সেই তালিকাতেই উঠে আসে নন্দীগ্রামের লক্ষ্মী তুঙ্গারের নাম। উল্লেখযোগ্য ভাবে, এই লক্ষ্মীই একসময় ২০১৬ সালের নিয়োগের বৈধতা নিয়ে আদালতে মামলা করেছিলেন। সেই কারণেই দাগি তালিকায় তাঁর নাম ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। পাল্টা প্রতিক্রিয়ায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী বলেন, তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে।


```