Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মোষ পাচার ঠেকাতে গিয়ে মৃত্যুমুখে এসএসবি জওয়ানরা, নক্সালবাড়িতে ট্রাকের ধাক্কায় রক্তাক্ত অভিযান

প্রবল ধাক্কায় দুমড়ে যায় এসএসবি-র গাড়ি, গুরুতর জখম হন দুই কনস্টেবল।

মোষ পাচার ঠেকাতে গিয়ে মৃত্যুমুখে এসএসবি জওয়ানরা, নক্সালবাড়িতে ট্রাকের ধাক্কায় রক্তাক্ত অভিযান

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 12 January 2026 09:33

দ্য ওয়াল ব্যুরো: ভারত–নেপাল সীমান্তের নক্সালবাড়িতে (Naxalbari) রবিবার গভীর রাতে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়লেন এসএসবি-র ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা (SSB jawans)। গবাদি পশু পাচারকারীদের (cattle smuggling) ধাওয়া করতে গিয়েই কার্যত প্রাণ সংশয়ের মুখোমুখি হতে হয় তাঁদের। অভিযোগ, ইচ্ছাকৃতভাবে এসএসবি-র গাড়িতে সজোরে ধাক্কা মেরে জওয়ানদের পিষে মারার পরিকল্পনা করেছিল পাচারচক্র।

এই ঘটনায় গুরুতর জখম হন এসএসবি-র দুই কনস্টেবল। তবে নক্সালবাড়ি পুলিশের দ্রুত তৎপরতায় শেষ পর্যন্ত ভেঙে দেওয়া হয় গোটা পাচারচক্র। উদ্ধার করা হয়েছে ১৯টি মোষ। গ্রেফতার করা হয়েছে পাচারচক্রের মূল মাথাসহ তিন জনকে।

এসএসবি সূত্রে খবর, রবিবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ পানিট্যাঙ্কি সি–কোম্পানি এলাকার কাছে গোপন সূত্রে খবর আসে, নক্সালবাড়ি থেকে শিলিগুড়ির দিকে একটি আইশার ডিসিএম ট্রাকে করে গবাদি পশু পাচার হচ্ছে। সঙ্গে সঙ্গে এশিয়ান হাইওয়ে–০২-এর টোল প্লাজার কাছে সন্দেহভাজন ট্রাকটিকে থামার নির্দেশ দেন জওয়ানরা। কিন্তু নির্দেশ অমান্য করে টোল গেট ভেঙে দ্রুত পালানোর চেষ্টা করে ট্রাকটি।

এর পরেই শুরু হয় ধাওয়া। এসএসবি-র কুইক রেসপন্স টিম পিছু নিলে পাচারকারীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। অভিযোগ, পাচারচক্রের মূল মাথা বিমান ঘোষ আগেই নির্দেশ দিয়েছিল, ধরা পড়লে এসএসবি-র গাড়িতে সজোরে ধাক্কা মেরে জওয়ানদের মেরে ফেলতে হবে। সেই পরিকল্পনা মতোই ট্রাকটি ইচ্ছাকৃত ভাবে এসএসবি-র গাড়িতে ধাক্কা মারে। প্রবল ধাক্কায় দুমড়ে যায় এসএসবি-র গাড়ি, গুরুতর জখম হন দুই কনস্টেবল।

শেষ পর্যন্ত নক্সালবাড়ি পুলিশের সহায়তায় ঘাতক ট্রাকটি আটকানো সম্ভব হয়। তল্লাশিতে ট্রাকের ভিতর থেকে উদ্ধার হয় ১৯টি মোষ। গ্রেফতার করা হয় চালক নজরুল ইসলাম, খালাসি মহম্মদ মনোজম এবং পাচারচক্রের মাথা বিমান ঘোষকে। জেরায় বিমান স্বীকার করেছে, নক্সালবাড়ি থেকে অসমে গবাদি পশু পাঠানোর ছক ছিল। ধরা পড়লে এসএসবি-র গাড়িতে ধাক্কা দিয়ে জওয়ানদের হত্যা করার নির্দেশও সেই দিয়েছিল বলে দাবি পুলিশের।

উদ্ধার হওয়া মোষ, পাচারকারী ট্রাক এবং তিন অভিযুক্তকে নক্সালবাড়ি থানার হাতে তুলে দিয়েছে এসএসবি। পাচার, খুনের চেষ্টা এবং সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়ার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। আহত জওয়ানদের চিকিৎসা চলছে।


```