Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ইমরান খানের বেডরুমে স্পাই ক্যামেরা লাগানোর চেষ্টা! হাতেনাতে ধরা পড়ল তাঁরই সাফাইকর্মী

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বেডরুমে স্পাই ক্যামেরা (Spy Camera) লাগানোর চেষ্টা করছিলেন তাঁরই এক কর্মী। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁকে। পাক সংবাদমাধ্যম (Pakistan) সূত্রে জানা

ইমরান খানের বেডরুমে স্পাই ক্যামেরা লাগানোর চেষ্টা! হাতেনাতে ধরা পড়ল তাঁরই সাফাইকর্মী

শেষ আপডেট: 26 June 2022 06:50

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বেডরুমে স্পাই ক্যামেরা (Spy Camera) লাগানোর চেষ্টা করছিলেন তাঁরই এক কর্মী। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

পাক সংবাদমাধ্যম (Pakistan) সূত্রে জানা গেছে, ইমরান খানের উপর নজরদারির উদ্দেশে বানি গালায় তাঁর শোওয়ার ঘরে স্পাই ক্যামেরা লাগানোর চেষ্টা করা হয়েছিল। ইমরানের ওই সাফাই কর্মীকে টাকা দিয়ে এই কাজ করানো হচ্ছিল বলে অভিযোগ, এর পিছনে রয়েছে আরও বড় কোনও মাথা। তার খোঁজে তদন্ত শুরু হয়েছে।  

ইমরানের দল পিটিআই সূত্রে খবর, ইমরানের অন্যান্য কর্মচারীরাই এই স্পাই ক্যামেরা লাগানোর ছক ভেস্তে দিয়েছেন। তাঁরাই ধরে ফেলেন অভিযুক্তের কুকর্ম। তারপর খবর দেন পুলিশে।

সম্প্রতি পাকিস্তানে এমন গুজব ছড়িয়েছে যে প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যার ছক কষা হচ্ছে। সেই আশঙ্কার মাঝেই এমন নজরদারির চেষ্টা হাতেনাতে ধরা পড়ে গেছে। পিটিআই এর কড়া নিন্দা করেছে।

জেরার মুখে ওই কর্মচারী কিছু কথা ফাঁস করেছেন বলে খবর, তবে তা এখনও প্রকাশ করা হয়নি।


```