Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দু’ঘণ্টার কম সময়ে ৪২ কিলোমিটার ম্যারাথন শেষ করে কেনিয়ার কিপচগই এখন বিশ্বসেরা

দ্য ওয়াল ব্যুরো: ছুটতে ছুটতে রেকর্ড গড়ে ফেললেন কেনিয়ার অ্যাথলেট এলিউড কিপচগ। ৪২ কিলোমিটার ম্যারাথন দৌড় শেষ করলেন দু’ঘণ্টার কম সময়ে। ২৬.২ মাইল পথ শেষ করলেন ১ ঘণ্টা ৫৯ মিনিট ৪০.২ সেকেন্ডে। এই প্রথম কেউ দু’ঘণ্টার কম সময়ে ম্যারাথন শেষ করলেন। এর

দু’ঘণ্টার কম সময়ে ৪২ কিলোমিটার ম্যারাথন শেষ করে কেনিয়ার কিপচগই এখন বিশ্বসেরা

শেষ আপডেট: 12 October 2019 08:59

দ্য ওয়াল ব্যুরো: ছুটতে ছুটতে রেকর্ড গড়ে ফেললেন কেনিয়ার অ্যাথলেট এলিউড কিপচগ। ৪২ কিলোমিটার ম্যারাথন দৌড় শেষ করলেন দু’ঘণ্টার কম সময়ে। ২৬.২ মাইল পথ শেষ করলেন ১ ঘণ্টা ৫৯ মিনিট ৪০.২ সেকেন্ডে। এই প্রথম কেউ দু’ঘণ্টার কম সময়ে ম্যারাথন শেষ করলেন। এর আগে ২০১৮ সালে বার্লিন ম্যারাথনে রেকর্ড ছিল কিপচগের। সে বার শেষ করেছিলেন ২ ঘণ্টা ১ মিনিটে। এ বার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ম্যারাথনে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন এই দৌড়বিদ। রেকর্ড গড়ার পর কিপচগ বলেছেন, ইতালি ম্যারাথনে ব্যর্থ হওয়ার পর চ্যালেঞ্জ নিয়েছিলেন, প্রতিটি কিলোমিটার অঙ্ক কষে ছুটবেন। ৪১ জন পেসমেকার এবং একটি গাড়ি, যা একেবারে সামনে থেকে অংশগ্রহণকারীদের গতি মাপছিল, তাদের দেওয়া তথ্য অনুযায়ী কিপচগ প্রায় প্রতি কিলোমিটার শেষ করেছেন ২ মিনিট ৫০ সেকেন্ডের কম-বেশি সময়ে। কেনিয়ার এই অতিমানব বলেছেন, "আমি বিশ্বাস করতাম মানুষের কোনও সীমাবদ্ধতা নেই। চাইলে সব করা যায়। আজ প্রমাণ করতে পেরে গর্ব হচ্ছে। নিজেকে চাঁদের মাটিতে পাড়ি দেওয়া প্রথম মানুষের মতো মনে হচ্ছে।" কিপচগের স্ত্রী ও তিন সন্তান রয়েছে। ইতিহাস গড়ে অলিম্পিকে পদক জয়ী ৩৪ বছর বয়সী এই অ্যাথলিট বলেন, "আমি সবাইকে অনুপ্রাণিত করতে চাই। আশা করি পারব।" ভিয়েনায় যখন দৌড় শুরু করেন কিপচগ তখন সাত সকাল। কুয়াশা মাখা রাস্তায় শুরুর দিকের স্টেপিং-এ কিছু সমস্যা হচ্ছিল বলে জানিয়েছেন তিনি। কিন্তু সময় এগনোর সঙ্গে সঙ্গে ম্যারাথন পিচে নিজেকে সেট করে নেন। পেসমেকাররা জানাচ্ছেন, প্রথম আড়াই কিলোমিটার রাস্তা অনেকটা পিছনেই ছিলেন কিপচগ। সেই সময়ে সবার আগে ছিলেন ত্রিনিদাদ টোবাগোর অ্যাথলিট পল স্যামুয়েল। কিন্তু তারপর যে গতি বাড়াতে শুরু করেন কিপচগ, আর তাঁকে ছোঁয়া যায়নি। https://twitter.com/EliudKipchoge/status/1182934782684123136 পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…

```