Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খাবারের লোভ দেখিয়ে বিশেষভাবে সক্ষম তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, পলাতক অভিযুক্ত প্রৌঢ়

নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি উঠেছে। আরও অভিযোগ, “মুখ খুললে খুন করে দেবে বলেও ভয় দেখানো হয়েছে। আমরা চাই অপরাধীর কঠোর শাস্তি হোক, ফাঁসি হোক তার।”

খাবারের লোভ দেখিয়ে বিশেষভাবে সক্ষম তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, পলাতক অভিযুক্ত প্রৌঢ়

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 9 February 2026 11:38

দ্য ওয়াল ব্যুরো: বিশেষভাবে সক্ষম এক তরুণীর উপর যৌন নির্যাতনের (Specially abled woman assaulted) অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে  উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাদুড়িয়া থানার চণ্ডিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত স্থানীয় এক মধ্যবয়স্ক ব্যক্তি, যিনি ঘটনার পর থেকেই পলাতক। পুলিশ তাঁর সন্ধানে জোর তল্লাশি শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে ওই তরুণী (Specially abled woman assaulted) বাড়ির বারান্দায় একা বসে ছিলেন। সেই সময় বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন ৫০ বছর বয়সি প্রতিবেশী। অভিযোগ, তাঁকে একা দেখে কথাবার্তার ছলে খাবার দেওয়ার প্রলোভন দেখান অভিযুক্ত। এরপর সুকৌশলে তরুণীকে নিয়ে যান বাড়ির কাছের একটি লাউ বাগানে।

পরিবার সূত্রে জানা যায়, সেখানে নিয়ে গিয়ে অভিযুক্ত নৃশংস ঘটনাটি ঘটায়। কিছুক্ষণের মধ্যেই মেয়েকে বারান্দায় না দেখে উদ্বিগ্ন হয়ে পরিবারের সদস্যরা। রাতের অন্ধকারে কোথাও বেরিয়েছে নাকি, কেউ ডেকে নিয়ে গিয়েছে কি না- এসব ভাবনা নিয়ে শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে তাঁরা পৌঁছন সেই লাউ বাগানে, যেখানে অচৈতন্য অবস্থায় পড়ে ছিলেন নির্যাতিতা।

পরিবারের সদস্যরাই তাঁকে বাড়িতে নিয়ে এসে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। পরে তাঁর কাছ থেকেই ঘটনার বিবরণ জানা যায়। সঙ্গে সঙ্গে বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত প্রতিবেশীর (neighbour accused of assaulting) বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে। ইতিমধ্যেই নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষাও (Victim's medical test) সম্পন্ন হয়েছে।

নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি উঠেছে। আরও অভিযোগ, “মুখ খুললে খুন করে দেবে বলেও ভয় দেখানো হয়েছে। আমরা চাই অপরাধীর কঠোর শাস্তি হোক, ফাঁসি হোক তার।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তকে ধরতে এলাকা এবং এলাকার বাইরে তল্লাশি চালানো হচ্ছে। বাড়ি ফাঁকা থাকায় ধারণা করা হচ্ছে, ঘটনার পরই পালিয়ে গিয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলিতেও নজর দেওয়া হচ্ছে যাতে নাগালের বাইরে না যেতে পারে।

এই ঘটনা গ্রামে গভীর আতঙ্ক তৈরি করেছে। যদিও প্রশাসন দ্রুত অভিযুক্তকে গ্রেফতার এবং পরিবারের নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছে। এই ঘটনায় মানবাধিকার সংগঠন ও স্থানীয় সমাজকর্মীরাও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।


```