Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মত্ত অবস্থায় যুবককে রাস্তায় ফেলে মার, বাঁচাতে গিয়ে আক্রান্ত পুলিশকর্মী, হাড়োয়ায় আটক ৫

ফের আক্রান্ত পুলিশকর্মী। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার হাড়োয়া। রবিবার রাতে হাড়োয়া থানার গোপালপুর আউটপোস্টের ওসিকে মারধরের অভিযোগ একদল যুবকের বিরুদ্ধে। 

মত্ত অবস্থায় যুবককে রাস্তায় ফেলে মার, বাঁচাতে গিয়ে আক্রান্ত পুলিশকর্মী, হাড়োয়ায় আটক ৫

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 9 February 2026 07:56

দ্য ওয়াল ব্যুরো: ফের আক্রান্ত পুলিশকর্মী। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হাড়োয়া। রবিবার রাতে হাড়োয়া থানার গোপালপুর আউটপোস্টের ওসিকে মারধরের (OC attacked by mob) অভিযোগ একদল যুবকের বিরুদ্ধে। সেইসময় তাঁরা মত্ত অবস্থায় ছিল বলেও জানা গেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ (police)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে একদল শ্মশান যাত্রী গাড়িতে করে ফিরছিল। সেইসময়েই রাস্তায় এক বাইক আরোহীর সঙ্গে ঝামেলা লাগে তাঁদের। অভিযোগ, কথা কাটাকাটি থেকেই ওই যুবককে বাইক থেকে নামিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হচ্ছিল। সেইসময়েই সেখান থেকে যাচ্ছিলেন ওই পুলিশকর্মী। তিনি ঘটনাস্থলে গিয়ে ঝামেলা থামাতে চাইলে মদ্যপ যুবকের দল তাঁকেও মারধর করে বলে অভিযোগ (OC attacked by mob)।

পুলিশকর্মীর হাতে-মাথায় গুরুতর চোট লেগেছে বলে খবর (Haroa Gopalpur outpost OC injured)। পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আক্রান্ত কর্মীকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন বর্তমানে। ইতিমধ্যেই ৫ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। আর কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের চিহ্নিত করে ধরা হবে বলে জানিয়েছে পুলিশ।  

রাজ্যে পুলিশকর্মী আক্রান্ত (Police attacked by mob) হওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও এমন উদাহরণ আছে একাধিক। কয়েকমাস আগেই মুর্শিদাবাদের কান্দিতে জমি বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন থানার আইসির।

জমির ধান কাটা নিয়ে শুরু হওয়া বিবাদ চরম রূপ নিয়েছিল। খবর পেয়ে কান্দি থানার আইসি মৃণাল সিনহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে যায়। আইসি নিজে কথা বলে ঝামেলা মেটানোর চেষ্টা করলে তাঁর মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়েছিল বলে অভিযোগ। গুরুতর আহত হয়েছিলেন তিনি। হাসপাতালে নিয়ে গেলে মাথায় সেলাইও হয় বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। 

বিস্তারিত আসছে...  


```