Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘দেরিতে হলেও উনি চেষ্টা করেছেন’, মমতার সুপ্রিম-সওয়ালের প্রশংসা ত্রিপুরার মানিকের, অস্বস্তিতে সিপিএম

কমিশন ও বিজেপির ভূমিকা নিয়ে তিনি সরব হলেও, রাজনৈতিক সমীকরণের কারণে এ বিষয়ে প্রকাশ্যে প্রশংসা করতে শোনা যায়নি বাংলার সিপিএম নেতৃত্বকে। 

‘দেরিতে হলেও উনি চেষ্টা করেছেন’, মমতার সুপ্রিম-সওয়ালের প্রশংসা ত্রিপুরার মানিকের, অস্বস্তিতে সিপিএম

পৃথা ঘোষ

শেষ আপডেট: 8 February 2026 22:01

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর ইস্যুতে তাঁর সুপ্রিম কোর্টে গিয়ে লড়াইকে (Mamata Banerjee Supreme Court SIR) খাটো করে দেখার অবকাশ নেই - এমনটাই জানালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার (Manik Sarkar)। সেভাবে দেখতে গেলে রাজনীতিতে বক্তার আদর্শ, চলার পথ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর থেকে একদম আলাদা হলেও সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি আইনি সওয়ালকে গুরুত্ব দিয়েই দেখছেন মানিক (Manik Sarkar praise Mamata Banerjee)।

কমিশন ও বিজেপির ভূমিকা নিয়ে তিনি সরব হলেও, রাজনৈতিক সমীকরণের কারণে এ বিষয়ে প্রকাশ্যে প্রশংসা করতে শোনা যায়নি বাংলার সিপিএম নেতৃত্বকে। বরং এই পদক্ষেপে তাঁদের অস্বস্তিই বেড়েছে বলে রাজনৈতিক মহলে চর্চা (West Bengal politics)।

মুখ্যমন্ত্রী হিসেবে সাম্প্রতিক কালে কার্যত বিরল এক নজির গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার এসআইআর প্রক্রিয়া (SIR controversy West Bengal) ঘিরে পশ্চিমবঙ্গের মানুষের হয়রানি এবং নির্বাচন কমিশনের একাধিক নির্দেশ নিয়ে প্রশ্ন তুলে দেশের সর্বোচ্চ আদালতে নিজে দাঁড়িয়ে সওয়াল করেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী।

সেই প্রেক্ষাপটে মানিক সরকারের মন্তব্য তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, “ভালই তো। সুপ্রিম কোর্টে গিয়ে পাঁচ-ছ’টি পয়েন্টে বাংলার মূল সমস্যাগুলি তিনি তুলে ধরেছেন। আদালত কী রায় দেয়, সেদিকেই আমরা তাকিয়ে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় দেরি করে ফেলেছেন, কিন্তু দেরিতে হলেও যে চেষ্টা করেছেন, সেটাকে খাটো করে দেখতে চাই না।”

প্রসঙ্গত, বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতো সিপিএমের একাধিক নেতা এর আগে সুপ্রিম কোর্টে মমতার সওয়ালকে কটাক্ষ করেছিলেন। তাকেই হাতিয়ার করে মানিকের এই বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “গোটা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার প্রশংসা করছে। মানিক সরকারের মতো বর্ষীয়ান নেতা সেটা অনুভব করেছেন, কিন্তু এ রাজ্যের সিপিএম নেতারা পারেননি। বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতো নেতারা মানিকবাবুর কাছ থেকে শিক্ষা নিতে পারেন।”

এসআইআর বিতর্কে আদালতের রায়ের অপেক্ষায় রাজ্য রাজনীতি। তার মধ্যেই মানিক সরকারের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনায় মাত্রা যোগ করল।


```