Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্গাপুজোয় বাংলা থেকে একাধিক স্পেশ্যাল ট্রেন, কোন কোন রুটে চলবে?

রেল কর্তৃপক্ষের দাবি, উৎসবের সময়ে বাড়তি চাপ সামলাতে এই ট্রেনগুলি দারুণ কার্যকরী ভূমিকা নেবে। বিশেষ ট্রেন চালুর ফলে অতিরিক্ত ৪০,৭০০টি বার্থ তৈরি করা সম্ভব হবে।

দুর্গাপুজোয় বাংলা থেকে একাধিক স্পেশ্যাল ট্রেন, কোন কোন রুটে চলবে?

ফাইল ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 19 September 2025 18:14

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো, দীপাবলি এবং ছটপুজোর ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। প্রতি বছরের মতো এ বছরও কলকাতা–লখনউ এবং মালদহ টাউন–আনন্দ বিহারের মধ্যে চালানো হবে পুজো স্পেশ্যাল বেশ কয়েকটি ট্রেন। রেল কর্তৃপক্ষের দাবি, উৎসবের সময়ে বাড়তি চাপ সামলাতে এই ট্রেনগুলি দারুণ কার্যকরী ভূমিকা নেবে। বিশেষ ট্রেন চালুর ফলে অতিরিক্ত ৪০,৭০০টি বার্থ তৈরি করা সম্ভব হবে।

পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৩১০৭ কলকাতা–লখনউ পুজো স্পেশ্যাল চলবে আগামী ২ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত, প্রতি বৃহস্পতিবার। মোট ৬টি ট্রিপের পরিকাঠামো রাখা হয়েছে। কলকাতা থেকে ছেড়ে তৃতীয় দিনে ভোর রাত ০০:১০ মিনিটে লখনউ পৌঁছাবে এই ট্রেন।

অপরদিকে, ০৩১০৮ লখনউ–কলকাতা পুজো স্পেশ্যাল চলবে ৪ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত, প্রতি শনিবার। মোট ৬টি ট্রিপ চালানো হবে। লখনউ থেকে রাত ১:৪০-এ ছেড়ে পরের দিন রাত ০০:৪০ মিনিটে কলকাতা পৌঁছবে ট্রেনটি। পথে নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডিহ-সহ ২১টি স্টেশনে থামবে। থাকবে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস ও শীতাতপ নিয়ন্ত্রিত কামরার ব্যবস্থা।

এছাড়াও, ০৩৪৩৫ মালদহ টাউন–আনন্দ বিহার (টি) পুজো স্পেশ্যাল চলবে ২৯ সেপ্টেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত, প্রতি সোমবার। মোট ৯টি ট্রিপের ব্যবস্থা থাকবে। মালদহ টাউন থেকে ছেড়ে ট্রেনটি পরের দিন দুপুর ১:৪০ মিনিটে আনন্দ বিহার (টি) পৌঁছবে। এর পাল্টা পরিষেবা, ০৩৪৩৬ আনন্দ বিহার (টি)–মালদহ টাউন পুজো স্পেশ্যাল, চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত, প্রতি মঙ্গলবার। আনন্দ বিহার (টি) থেকে দুপুর ১:৪৫ মিনিটে ছেড়ে পরের দিন মালদহ টাউন পৌঁছবে এই ট্রেন। পথে নিউ ফারাক্কা, বারহারওয়া, সাহেবগঞ্জ, পীরপৈন্তী, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর এবং আভাইপুর-সহ ২২টি স্টেশনে থামবে।

উৎসবের সময়ে যাত্রীদের সুবিধার জন্য চালু করা এই বিশেষ ট্রেনগুলির বুকিং কবে থেকে শুরু হবে, তা শীঘ্রই ঘোষণা করবে পূর্ব রেল।


```