Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

'বন্দুক নেই, চালানোর দক্ষতা রয়েছে', মহুয়াকে তামিলনাড়ু পুলিশের ট্রেনিং মনে করালেন মুরুগান

তৃণমূল কংগ্রেস সিইও দফতরে সাংবাদিক বৈঠক করে মুরুগানের পদত্যাগ দাবি করে। সাংসদ মহুয়া মৈত্র কটাক্ষ করে তাঁকে ‘কুইক গান মুরুগান’ বলে আখ্যা দেন। এমনকি একটি জনপ্রিয় ছবির পোস্টার বদলে সোশ্যাল মাধ্যমে শেয়ার করে অবজার্ভারকে নিশানা করেন।

'বন্দুক নেই, চালানোর দক্ষতা রয়েছে', মহুয়াকে তামিলনাড়ু পুলিশের ট্রেনিং মনে করালেন মুরুগান

ছবি - দ্য ওয়াল

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 February 2026 15:59

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2026) ঠিক আগে রাজ্যের এসআইআর (West Bengal SIR) প্রক্রিয়া ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) কটাক্ষের জবাব দিলেন স্পেশ্যাল রোল অবজার্ভার সি মুরুগান (C Murugan)। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেই মহুয়াকে 'কুইক গান মুরুগান' (Quick Gun Murugan) কটাক্ষের পাল্টা দিয়েছেন তিনি।

সম্প্রতি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) অভিযোগ তোলেন, স্পেশ্যাল রোল অবজার্ভার সি মুরুগান (C Murugan) হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দিচ্ছেন, যা নাকি শীর্ষ আদালতের নির্দেশের পরিপন্থী। তিনি একটি স্ক্রিনশট প্রকাশ করে দাবি করেন, মাইক্রো অবজার্ভারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে বার্তা পাঠানো হয়েছে।

অভিষেকের বক্তব্য, সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিল, নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপে কোনও নির্দেশ দিতে পারবে না। সেই নির্দেশ অমান্য করা হয়েছে বলেই তাঁর অভিযোগ।

এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস সিইও দফতরে সাংবাদিক বৈঠক করে মুরুগানের পদত্যাগ দাবি করে। সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) কটাক্ষ করে তাঁকে ‘কুইক গান মুরুগান’ বলে আখ্যা দেন। এমনকি একটি জনপ্রিয় ছবির পোস্টার বদলে সোশ্যাল মাধ্যমে শেয়ার করে অবজার্ভারকে নিশানা করেন।

এর পাল্টা জবাব দিয়েছেন মুরুগান নিজেই। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, পোস্টারের মতো তাঁর কাছে এত বন্দুক নেই। পাশাপাশি জানান, আইনত তিনি আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণপ্রাপ্ত এবং তামিলনাড়ু পুলিশে চার বছর কর্মরত থাকার সময়ে সেগুলি ব্যবহারও করেছেন।

অভিযোগ প্রসঙ্গে তিনি আগেই দ্য ওয়াল-কে স্পষ্ট করেছিলেন, যে স্ক্রিনশট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, তাতে কোনও নতুন নির্দেশ দেওয়া হয়নি। নির্বাচন কমিশনের পূর্ববর্তী নির্দেশের ব্যাখ্যাই দেওয়া হয়েছিল মাত্র। আলাদা করে কোনও গাইডলাইন বা নির্দেশিকা জারি করা হয়নি বলেও দাবি করেন তিনি।

রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Agarwal)-ও বলেন, মুরুগান নির্দেশ দেননি, কেবল ব্যাখ্যা দিয়েছেন। তবে যেহেতু রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠেছে, বিষয়টি খতিয়ে দেখা হবে।

তবে শুধু মুরুগানের ভূমিকা নিয়েই নয়, নির্বাচন কমিশনের সার্বিক ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় (Minority Areas) নাম বাদ সংক্রান্ত অভিযোগ তোলে তাঁরা। বক্তব্য ছিল, প্রত্যেক ডিইও-দের নিজস্ব লগ-ইন থাকে। কিন্তু তাঁদের লগ-ইন ব্যবহার করে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে আর সংখ্যালঘু এলাকায় তা বেশি হচ্ছে।

যদিও সংখ্যালঘুদের কিছু পদবী ধরে ধরে ‘সিস্টেম’ প্রশ্ন তুলছে বলে যে অভিযোগ উঠেছে তাও মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর খারিজ করে দিয়েছে। সিইও মনোজ আগরওয়ালের বক্তব্য, ''এমন কিছু হতেই পারে না। সিস্টেম কী করে বুঝবে কার নাম কী! এতজন অবজার্ভার, মাইক্রো অবজার্ভার কাজ করছেন, এমন যদি হত তাহলে আমাদের নলেজে আসত।'' তবে তিনি তাৎপর্যপূর্ণ ভাবে জানিয়েছেন, “যাঁরাই নির্দিষ্ট ১৩টি নথির বাইরে নথি জমা দিয়েছেন কিংবা লিংকড হওয়ার পর প্রমাণ দিতে পারেননি, কেবল তাঁদের ক্ষেত্রে ত্রুটি থাকার পরও 'ফাউন্ড ওকে' করলে এমন হলে হতে পারে।''


```