Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

SIR: 'নির্দেশ নয়, ক্ল্যারিফিকেশন ছিল', অভিষেকের হোয়াটসঅ্যাপ-অভিযোগ নিয়ে পাল্টা মুরুগান

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল হোয়াটসঅ্যাপে কোনও নির্দেশ দিতে পারবে না নির্বাচন কমিশন। একই সঙ্গে, মাইক্রো অবজার্ভারদের ভূমিকা সহায়ক মাত্র, সিদ্ধান্তমূলক নয়। 

SIR: 'নির্দেশ নয়, ক্ল্যারিফিকেশন ছিল', অভিষেকের হোয়াটসঅ্যাপ-অভিযোগ নিয়ে পাল্টা মুরুগান

অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সি মুরুগান

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 18 February 2026 17:10

দ্য ওয়াল ব্যুরো: একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট (Whatsapp Screenshot) প্রকাশ করে নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশিকা অমান্য করার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। তাঁর সরাসরি নিশানায় রয়েছেন স্পেশ্যাল অবজার্ভার সি মুরুগান (Special Observer C Murugan)। যদিও মুরুগান এই অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছেন। দ্য ওয়াল-কে (The Wall News) তিনি জানিয়েছেন, যা নিয়ে অভিযোগ তোলা হচ্ছে সেটি আদতে কোনও নির্দেশই নয়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল হোয়াটসঅ্যাপে কোনও নির্দেশ দিতে পারবে না নির্বাচন কমিশন। একই সঙ্গে, মাইক্রো অবজার্ভারদের (Micro Observer) ভূমিকা সহায়ক মাত্র, সিদ্ধান্তমূলক নয়। কিন্তু তিনি সি মুরুগানের হোয়াটসঅ্যাপ বার্তার একটি স্ক্রিনশট শেয়ার করে দাবি করেন, শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করছে কমিশন। মুরুগান সরাসরি মাইক্রো অবজার্ভারদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্থ সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা নিয়ে নির্দেশ দিচ্ছেন।

যদিও বিষয়টি নিয়ে দ্য ওয়াল-কে স্পেশ্যাল অবজার্ভার মুরুগান জানান, যে স্ক্রিনশটের কথা বলা হচ্ছে তাতে কোনও নির্দেশ দেওয়া হয়নি। নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে তারই ক্ল্যারিফিকেশন দেওয়া হয়েছে। আলাদা করে কাউকে কোনও নির্দেশ বা কোনও কিছুর নির্দেশিকা জারি করা হয়নি।

তবে অভিষেক শুধু এই বিষয়টি নিয়েই সরব হননি। সাংসদের অভিযোগ, রোল অবজার্ভারদের জেলা-ভিত্তিক দায়িত্ব নির্ধারিত থাকলেও তাঁদের লগইন তথ্য কলকাতার একটি কেন্দ্রীয় স্থান থেকে ব্যবহার করা হচ্ছে। তাঁর দাবি, ওই লগ-ইন ডেটা ব্যবহার করে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে লক্ষ্য করে প্রশ্ন তোলা হচ্ছে। এমনকি দিল্লিতে বসে কমিশনের ‘রাজনৈতিক প্রভুদের’ নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও ইঙ্গিত করেছেন তিনি।

তিনি আরও বলেন, যদি এই বিষয়টি স্বাধীনভাবে তদন্ত করা হয়, তা হলে লগ-ইন ডিভাইসের টাওয়ার লোকেশন এবং আইপি ঠিকানা সংশ্লিষ্ট রোল অবজার্ভারের প্রকৃত অবস্থানের সঙ্গে মিলবে না। অর্থাৎ, অনুমোদিত ব্যক্তির পরিবর্তে অন্য কেউ ওই অ্যাকাউন্ট ব্যবহার করছে - এমন সম্ভাবনার দিকেই ইঙ্গিত করেছেন তৃণমূল সাংসদ।

কড়া ভাষায় তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে তোলা হবে। একই সঙ্গে, যাঁরা দিল্লির ‘জমিদারদের’ নির্দেশে কাজ করছেন বলে তাঁর অভিযোগ, তাঁদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।


```