Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

নতুন সংসদ ভবনে 'বিশেষ' উপহার পাবেন সাংসদরা! কী কী থাকছে গিফটব্যাগে

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার, গণেশ চতুর্থীর দিন থেকেই নতুন সংসদ ভবনে শুরু হবে অধিবেশন। সেই সংসদ ভবনে একাধিক চমক অপেক্ষা করছে সাংসদদের জন্য। মঙ্গলবার অধিবেশনে যোগ দিতে আসা প্রত্যেক সাংসদের জন্য থাকবে বিশেষ উপহারের (Special Gift for MPs) ব্যবস

নতুন সংসদ ভবনে 'বিশেষ' উপহার পাবেন সাংসদরা! কী কী থাকছে গিফটব্যাগে

শেষ আপডেট: 18 September 2023 16:42

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার, গণেশ চতুর্থীর দিন থেকেই নতুন সংসদ ভবনে শুরু হবে অধিবেশন। সেই সংসদ ভবনে একাধিক চমক অপেক্ষা করছে সাংসদদের জন্য। মঙ্গলবার অধিবেশনে যোগ দিতে আসা প্রত্যেক সাংসদের জন্য থাকবে বিশেষ উপহারের (Special Gift for MPs) ব্যবস্থা!

গত ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নতুন সংসদ ভবনের (new parliament building) উদ্বোধন করেন। কিন্তু এতদিন সেই ভবনে অধিবেশন হয়নি। বাদল অধিবেশন পুরোটাই হয়েছে পুরনো বিল্ডিংয়ে। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংসদের বিশেষ অধিবেশনের সূচনাও হয় সেখানেই। কিন্তু ১৯ তারিখ থেকে পাল্টাচ্ছে ঠিকানা।

মঙ্গলবার সাংসদরা নতুন সংসদ ভবনে এলে তাঁদের হাতে তুলে দেওয়া হবে উপহারের (Special Gift for MPs) একটি ব্যাগ। সেই ব্যাগে থাকছে ভারতের সংবিধানের একটি অনুলিপি, সংসদ সম্পর্কিত একটি বই, একটি স্মারক মুদ্রা এবং একটি স্ট্যাম্প!
Special Gift for MPs

এমনিতেই সংসদ কর্মচারীদের পোশাক বদল করা হয়েছে। নতুন সংসদ ভবনে নতুন বেশে তাঁদের দেখা যাবে। সংবাদমাধ্যম সূত্রে খবর, সংসদের পুরুষ কর্মীদের ইউনিফর্ম হতে চলেছে ক্রিম রঙের শার্ট ও খাকি প্যান্ট। অন্যদিকে মহিলা কর্মীদের জন্য বাছাই করা হয়েছে হাল্কা রঙের শাড়ি। সংসদের দুই কক্ষ রাজ্যসভা এবং লোকসভার মার্শালদের মাথায় মণিপুরি টুপি শোভা পাবে বলেও জানা গিয়েছে।

Special Gift for MPs

রবিবার মোদীর জন্মদিনের দিন নতুন সংসদ ভবনে প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেখানেই বিশ্বকর্মা পুজোর আয়োজনও করা হয়েছিল। মঙ্গলবার দুপুর সওয়া দু'টো থেকে রাজ্যসভার অধিবেশন শুরু হবে উচ্চকক্ষে আর সওয়া একটা নাগাদ নিম্নকক্ষে বসবে লোকসভা অধিবেশন।

আরও পড়ুন: মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী, ‘ঐতিহাসিক সিদ্ধান্তের’ ইঙ্গিত মোদীর


```