Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'মানুষ আতঙ্কিত, উদ্বিগ্ন', এসআইআর নিয়ে বিশেষ আলোচনা বিধানসভায়, জানালেন স্পিকার

স্পিকার আরও জানান, বাজেট অধিবেশনের আগে সর্বদল বৈঠকের জন্য বিরোধী দলগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যেমনটি প্রতি অধিবেশনেই করা হয়। তবে এবারও বিরোধীরা সেই বৈঠকে যোগ দেননি বলে অভিযোগ তাঁর। 

'মানুষ আতঙ্কিত, উদ্বিগ্ন', এসআইআর নিয়ে বিশেষ আলোচনা বিধানসভায়, জানালেন স্পিকার

বিমান বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 February 2026 15:40

দ্য ওয়াল ব্যুরো: নির্ধারিত সময়সূচি বদলে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন (West Bengal Budget Session) শুরু হচ্ছে ৩ ফেব্রুয়ারি থেকে। অনিবার্য কারণ দেখিয়ে ২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হওয়ার কর্মসূচি পিছিয়ে দেওয়া হলেও, নতুন সূচি অনুযায়ী ৫ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ হবে। প্রথম অর্ধে রাজ্যপালের ভাষণ এবং দ্বিতীয় অর্ধে ভোট অন অ্যাকাউন্ট পেশ করার কথা রয়েছে বলে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

এই বাজেট অধিবেশন ঘিরে রাজনৈতিক মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে এসআইআর (West Bengal SIR) ইস্যুকে কেন্দ্র করে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সোমবার স্পষ্ট করেছেন, আসন্ন অধিবেশনে এসআইআর নিয়ে নিন্দা প্রস্তাব উঠতে চলেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, এই ইস্যুতে ইতিমধ্যেই দুটি মোশন জমা পড়েছে - একটি সরকার পক্ষের তরফে এবং অন্যটি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর (Nausad Siddique) পক্ষ থেকে।

স্পিকার জানান, বিধানসভার নিয়ম অনুযায়ী সরকার পক্ষের আনা মোশনই গ্রহণ করা হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে বিরোধী বিধায়করা বক্তব্য রাখার সুযোগ পাবেন না। নওশাদ সিদ্দিকী চাইলে তাঁর অবস্থান বিধানসভায় তুলে ধরতে পারবেন বলেও স্পষ্ট করেন অধ্যক্ষ। বিমান বন্দ্যোপাধ্যায়ের কথায়, এসআইআর চালু হওয়ার পর থেকে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে এবং অনেকেই আহত হয়েছেন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে, যা উপেক্ষা করা সম্ভব নয়। সেই কারণেই বিধানসভায় এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন বলে মনে করছে সরকার পক্ষ।

স্পিকার আরও জানান, বাজেট অধিবেশনের আগে সর্বদল বৈঠকের জন্য বিরোধী দলগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যেমনটি প্রতি অধিবেশনেই করা হয়। তবে এবারও বিরোধীরা সেই বৈঠকে যোগ দেননি বলে অভিযোগ তাঁর। তবুও তিনি আশাবাদী, আসন্ন বাজেট অধিবেশনে বিরোধী দল অংশ নেবে এবং সংসদীয় রীতি মেনে শান্তিপূর্ণ আলোচনা হবে।

উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় এবছর পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হচ্ছে না। তার পরিবর্তে ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে ৫ ফেব্রুয়ারি। এই অধিবেশন চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সময়সীমা তুলনামূলক ভাবে কম হলেও, আলোচনার বিষয়বস্তুর গুরুত্ব যথেষ্ট বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মনে করা হচ্ছে, এসআইআর সংক্রান্ত নিন্দা প্রস্তাবই এবারের অধিবেশনের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে। প্রশ্নোত্তর পর্ব বাদ দিয়ে ভোট অন অ্যাকাউন্ট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব - এই দু’টি বিষয়কে কেন্দ্র করেই অধিবেশনের সিংহভাগ সময় ব্যয় হওয়ার সম্ভাবনা। ফলে সংক্ষিপ্ত হলেও রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে এবারের রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন।


```