Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

'উন্নয়ন চাইলে ওঁর তৃণমূলে আসা উচিত', বিজেপি সাংসদ অভিজিতের উদ্দেশে বার্তা বিমানের

সাংসদের দাবি, বিজেপিতে যোগ দেওয়ার যে উদ্দেশ্য ছিল তাঁর, তা সফল হয়নি, এবং তার জন্য দায়ী নেতৃত্বই। 

'উন্নয়ন চাইলে ওঁর তৃণমূলে আসা উচিত', বিজেপি সাংসদ অভিজিতের উদ্দেশে বার্তা বিমানের

পৃথা ঘোষ

শেষ আপডেট: 9 November 2025 22:43

দ্য ওয়াল ব্যুরো: আবারও কি বিতর্ক উস্কে দিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)? প্রাক্তন বিচারপতির সাম্প্রতিক মন্তব্যে অস্বস্তি বেড়েছে বাংলার গেরুয়া শিবিরে (BJP)। আর এবার তাঁকেই তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। তাঁর বক্তব্য, উন্নয়ন চাইলে তিনি যেন তৃণমূলে যোগ দেন (Abhijit Gangopadhyay TMC invitation)।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি থাকাকালীন একাধিক নিয়োগ দুর্নীতির মামলায় কঠোর রায় দিয়েছিলেন তিনি। তাঁর নির্দেশেই তৎকালীন সময়ে কেন্দ্রীয় সংস্থা সক্রিয়ভাবে তদন্ত শুরু করে। তবে রাজনীতির ময়দানে তাঁর আগমন নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন। তাঁর দাবি, বিজেপিতে যোগ দেওয়ার যে উদ্দেশ্য ছিল তাঁর, তা সফল হয়নি, এবং তার জন্য দায়ী বিজেপি নেতৃত্বই। তমলুকের সাংসদের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই আলোড়ন তৈরি হয়েছে গেরুয়া শিবিরে। বঙ্গ বিজেপির দফতরে বৈঠকও হয়েছে বিষয়টি নিয়ে।

এমন পরিস্থিতিতেই রবিবার বারুইপুরে এক দলীয় সভায় বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের তৃণমূলে জয়েন করা উচিত। উনি যদি পশ্চিমবঙ্গের উন্নয়ন চান, ওঁর তৃণমূলে আসা উচিত।”

উল্লেখযোগ্যভাবে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর সাম্প্রতিক মন্তব্যে হিন্দি বলয়ের নেতাদের নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, দিল্লিবাসী নেতারা বাংলার মন বুঝতে পারেন না। সূত্রের খবর, বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেছে। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য নাকি শিগগিরই তাঁর সঙ্গে দেখা করবেন।


```