Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিজেপিতে অপর্ণা, শ্বশুর মুলায়মের পা ছুঁয়ে আশীর্বাদের ছবি ট্যুইট করলেন নিজেই

দ্য ওয়াল ব্যুরো: মুলায়ম সিং যাদবের (mulayam family) পরিবারে ভাঙন (split) ধরিয়ে তাঁর পুত্রবধূ (daughter in law) অপর্ণা বিস্ত যাদবকে (aparna yadav)  দলে টেনেছে গেরুয়া শিবির (bjp)। একের পর এক ওবিসি নেতা সহ বিধায়কের  দল ছেড়ে সমাজবাদী পার্টিতে

বিজেপিতে অপর্ণা, শ্বশুর মুলায়মের পা ছুঁয়ে আশীর্বাদের ছবি ট্যুইট করলেন নিজেই

শেষ আপডেট: 21 January 2022 07:09

দ্য ওয়াল ব্যুরো: মুলায়ম সিং যাদবের (mulayam family) পরিবারে ভাঙন (split) ধরিয়ে তাঁর পুত্রবধূ (daughter in law) অপর্ণা বিস্ত যাদবকে (aparna yadav)  দলে টেনেছে গেরুয়া শিবির (bjp)। একের পর এক ওবিসি নেতা সহ বিধায়কের  দল ছেড়ে সমাজবাদী পার্টিতে (সপা) যোগদানের পাল্টা ছোবল মেরেছে বিজেপি। তবে রাজনৈতিক শিবির বদল করলেও ‘সংস্কারী বহু’-র ট্র্যাডিশন (tradition) মেনে শ্বশুরের (father in law)পা ছুঁয়ে আশীর্বাদ (blessing) নিয়েছেন অপর্ণা। গতকাল বিজেপিতে যোগ দেন তিনি। তবে তার আগে লখনউয়ে শ্বশুরের ভিটেয় গিয়ে আশীর্বাদ নিয়েই রাজনৈতিক যাত্রা শুরু করেন। শুক্রবার সকালে ‘পিতাজি বা নেতাজি’র পা ছোঁওয়ার ছবি ট্যুইট করেন তিনি। অপর্ণা মুলায়মের ছোট ছেলে প্রতীকের স্ত্রী। লখনউয়ে পৌঁছতেই বিজেপি সমর্থকরা তাঁকে স্বাগত জানান। তবে প্রথমেই অপর্ণা যান মুলায়মের কাছে। ট্যুইটে লেখেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পথেই চলবেন, দেশকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার প্রয়াসে সামিল হবেন। শুধু অপর্ণা নন, মুলায়মের স্ত্রী সাধনা গুপ্তার আত্মীয় প্রমোদ গুপ্তাও বিজেপিতে যোগ দিয়েছেন, যা সপার কাছে ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রমোদ আবার অখিলেশ নিজের ‘বাবা’কে বন্দি  করে রেখেছেন বলে অভিযোগ তুলেছেন। তবে অপর্ণা রাজনীতিতে পা রেখেছেন অনেকদিন আগেই। ২০১৭র বিধানসভা ভোটে লখনউ ক্যান্টনমেন্ট  কেন্দ্রে সপার টিকিটে লড়ে তিনি হেরে যান বিজেপির রীতা বহুগুণা জোশীর কাছে। এবার একেবারে শিবির বদল! সপা প্রধান অখিলেশের দাবি, মুলায়ম অপর্ণাকে বিজেপিতে যোগদান থেকে নিরস্ত রাখতে অনেক বুঝিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি। তবে কটাক্ষের সুরে অপর্ণার পদ্মশিবিরে সামিল হওয়া প্রসঙ্গে অখিলেশ সাংবাদিক সম্মেলনে বলেন, প্রথমেই আমি সেরা শুভেচ্ছা, অভিনন্দন জানাব। তবে আমিও খুশি যে, আমাদের সমাজবাদী ভাবনাচিন্তা, আদর্শের প্রসার ঘটছে। আশা করব, আমাদের আদর্শ ওখানেও পৌঁছবে, সংবিধান ও  গণতন্ত্র রক্ষায় কাজ করবে।


```