Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি নয়, জেঁকে বসবে ভ্যাপসা গরম, ৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা

রাজ্যের দুই বঙ্গেই ধীরে ধীরে বদলে যাচ্ছে আবহাওয়ার রূপরেখা। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমছে, বিপরীতে বাড়তে চলেছে তাপমাত্রা। 

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি নয়, জেঁকে বসবে ভ্যাপসা গরম, ৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 6 June 2025 18:34

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের দুই বঙ্গেই ধীরে ধীরে বদলে যাচ্ছে আবহাওয়ার রূপরেখা। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমছে, বিপরীতে বাড়তে চলেছে তাপমাত্রা। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা গড়ে ৩–৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শনিবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে গরম ও শুষ্ক হাওয়ার প্রকোপ বাড়বে। এ ছাড়াও অন্যান্য জেলাতেও অস্বস্তিকর গরম বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা নেই। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও, পরবর্তী সময়ে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কমবে।

এদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা—সব জেলাতেই আজ বৃষ্টি হতে পারে। তবে বেশি বৃষ্টি হবে মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। রবিবার থেকে মালদা ও দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার পর পর আগমনের জেরে উত্তর, পশ্চিম এবং পূর্ব ভারতের কিছু অংশে গরমের দাপট বাড়ছে। দুর্বল হয়ে পড়ছে মৌসুমী অক্ষরেখা। ফলে এই সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা আসার পক্ষে অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে না। বরং গরম ও শুষ্ক আবহাওয়াই দখল নেবে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে।
 


```