Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সৌমেন রায় উদাহরণ, ফিরে এসে আবার লড়াইয়ে!' বিধায়কদের বৈঠকে সুকান্ত কীসের বার্তা দিলেন

বিধায়কদের উদ্দেশে বৈঠকে সুকান্ত এও বলেন, “আপনাদের অনেকেই নানা প্রলোভন, চাপ, হুমকির মুখে থেকেও দল ছাড়েননি। আপনারা দলের প্রকৃত সৈনিক। আপনাদের সাহসের জন্যই সংগঠন টিকে আছে।”

'সৌমেন রায় উদাহরণ, ফিরে এসে আবার লড়াইয়ে!' বিধায়কদের বৈঠকে সুকান্ত কীসের বার্তা দিলেন

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 12 November 2025 13:13

দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেদিকে লক্ষ্য রেখেই বুধবার রাজ্যের বিজেপি বিধায়কদের নিয়ে বিধানসভায় বিশেষ বৈঠকে বসল বিজেপি (MLAs' meeting)। উপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), এবং রাজ্য বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

বৈঠকের শুরুতেই কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়কে (Soumen Roy) উদ্দেশ্য করে সুকান্ত বলেন, “সবাইকে অভিনন্দন। বিশেষ করে সৌমেন রায়কে—কারণ উনি একবার গিয়েও আবার ফিরে এসেছেন!” 

পর্যবেক্ষকদের অনেকের মতে, সুকান্তের মন্তব্যে রাজনৈতিক বার্তা ছিল গভীর। যা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

বিধায়কদের উদ্দেশে বৈঠকে সুকান্ত এও বলেন, “আপনাদের অনেকেই নানা প্রলোভন, চাপ, হুমকির মুখে থেকেও দল ছাড়েননি। আপনারা দলের প্রকৃত সৈনিক। আপনাদের সাহসের জন্যই সংগঠন টিকে আছে।”

২০২১ সালের ভোটে বিজেপির টিকিটে জয়ী হয়ে সৌমেন রায় কিছুদিন পরেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। পরে ফের ফিরে আসেন পদ্ম শিবিরে। সেই প্রসঙ্গ টেনেই সুকান্তের প্রশংসা—রাজনৈতিক বার্তা যে স্পষ্ট, তা বুঝতে কারও বাকি নেই।

কারণ, একুশের ভোটে ৭৭টি আসনে জেতার পরও বর্তমানে বিজেপির বিধায়কের সংখ্যা নেমে এসেছে ৬৫-তে। ভোট-পরবর্তী সময়ে একের পর এক বিধায়ক ফের তৃণমূলে যোগ দিয়েছেন। 

রাজনৈতিক মহলের মতে, আসন্ন ছাব্বিশের ভোটের আগে ফের ভাঙনের আশঙ্কা করছে বিজেপি। সেই কারণেই দলের নেতারা এখন থেকেই সংগঠনকে গুছিয়ে নিচ্ছেন। সৌমেন রায়ের উদাহরণ টেনে সুকান্ত মূলত বার্তা দিতে চাইলেন—“দল ছেড়ে যাওয়া মানে ভুল, ফিরে আসাই বুদ্ধিমানের কাজ।”

এদিনের বৈঠকে শুভেন্দু অধিকারী কী বার্তা দেন, তা নিয়েও কৌতূহল তুঙ্গে। রাজনৈতিক সূত্রের মতে, বিধায়কদের মানসিকভাবে ঐক্যবদ্ধ রাখতে এবং আগামী নির্বাচনের আগে দলের ভিত শক্ত করতে এই বৈঠক এক গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ।


```