স্থানীয়দের একজন জানান, 'এদিন ডেপুটি পাড়া এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময়েই কালভার্টের নীচে একটি বোমা দেখতে পাই। সন্দেহ হওয়ায় সেখানে গিয়ে ব্যাগ খুলে দেখি ভিতরে বলের মতো কিছু রয়েছে।
.jpg.webp)
উদ্ধার বোমা
শেষ আপডেট: 23 July 2025 11:37
দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে মুর্শিদাবাদের রানীনগর এলাকায় বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল স্থানীয়দের মধ্যে। বুধবার এলাকারই কয়েকজন রাস্তার ধারে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে (Socket Bomb recovered from Murshidabad)। কাছে গিয়ে দেখতে পায় ওই ব্যাগের ভিতরে কতগুলি বোমা রাখা হয়েছে। খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে পৌঁছায় বোম স্কোয়াডও।
স্থানীয়দের একজন জানান, 'এদিন ডেপুটি পাড়া এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময়েই কালভার্টের নীচে একটি বোমা দেখতে পাই। সন্দেহ হওয়ায় সেখানে গিয়ে ব্যাগ খুলে দেখি ভিতরে বলের মতো কিছু রয়েছে। পরে বুঝতে পারি সেগুলি বোমা।' খবর পেয়ে রানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে দেয়। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই বোমা ভর্তি ব্যাগ রেখে গেল, তাঁদের খুঁজে বের করার কাজ চলছে।
সম্প্রতি মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এক তৃণমূল কর্মীর বাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়। তীব্রতা এতটাই ছিল যে গোটা বাড়ি কার্জত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বাঁধার কাজ হল। বিপুল পরিমাণ বোমা মজুত ছিল, সেই থেকেই বিস্ফোরণ বলে অনুমান।
গতমাসেই মুর্শিদাবাদে ডোমকলে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় এক ব্যক্তির। জানা গিয়েছিল, রাতের অন্ধকারেই বোমা বাঁধার কাজ চলছিল। সেইসময়েই বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সমিরুল শেখের। আরও দু'জন গুরুতর জখম হন।