ফের কলেজ পালিয়ে কাশ্মীরি তরুণের জঙ্গি গোষ্ঠীতে যোগ, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় কাশ্মীরি তরুণের ছবি দেখে হতবাক তার কলেজের বন্ধুরা। আহতেশাম বিলাল সোফি নামে ওই তরুণ আইএসজেকে নামে জঙ্গি সংগঠনের পতাকার সামনে দাঁড়িয়ে, কালো পোশাকে সোফি, পোস্টে লেখা জঙ্গি সংগঠন আইএসজেকের নতুন সদস্য সে। পোস্ট
শেষ আপডেট: 3 November 2018 01:54
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় কাশ্মীরি তরুণের ছবি দেখে হতবাক তার কলেজের বন্ধুরা। আহতেশাম বিলাল সোফি নামে ওই তরুণ আইএসজেকে নামে জঙ্গি সংগঠনের পতাকার সামনে দাঁড়িয়ে, কালো পোশাকে সোফি, পোস্টে লেখা জঙ্গি সংগঠন আইএসজেকের নতুন সদস্য সে। পোস্ট করা ছবি দেখে নয়ডার সারদা বিশ্ববিদ্যালয়ের দাবি, তাদেরই কলেজে পড়ত সোফি। ২৮ অক্টোবর থেকে নিখোঁজ সে।
দিল্লি যাওয়ার নাম করে কলেজ থেকে ছুটি নেয় সোফি। কিন্তু একদিন কেটে যাওয়ার পরও সোফি না ফেরায় চিন্তা বাড়ে বন্ধুদের। তবে বিষয়টিকে গুরুত্ব দেয়নি কলেজ কর্তৃপক্ষ। স্নাতক স্তরে প্রথম বছরের ছাত্র সোফি কাশ্মীরেরই বাসিন্দা। জানা যাচ্ছে, কাশ্মীরে গিয়েই আইএসজেকে জঙ্গি গোষ্ঠীতে সে যোগ দিয়েছে।
সোফির খোঁজে কাশ্মীরে পৌঁচেছে উত্তরপ্রদেশ এটিএস। গ্রেটার নয়ডা ও শ্রীনগরেও সোফির নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে।
সোফির শেষ ফোন রেকর্ড থেকেও তার কাশ্মীরে থাকার বিষয়ে নিশ্চিত হচ্ছে এটিএস। ২৮ অক্টোবর পুলওয়ামা থেকে নিজের বাবাকে শেষ ফোন করে সোফি। তবে, বাবাকে সে দিল্লি থেকে ফোন করছে বলে জানায়। সোফির বাবার বয়ান, সেদিন ফোনে সোফি জানায়, দিল্লি থেকে কলেজ ক্যাম্পাসে ফিরছে সে।এদিকে সেদিনই দক্ষিণ কাশ্মীরের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল পুলওয়ামাতে গিয়ে জঙ্গি সংগঠনে যোগ দেয় সোফি।
রাফায়েল নিয়ে তদন্ত হলে রক্ষা পাবেন না মোদী, মন্তব্য রাহুলের
পুলিশ জানাচ্ছে, ২৮ অক্টোবর কলেজ থেকে বেরিয়ে দিল্লিতে আসে সোফি। দিল্লির বিমানবন্দর থেকে শ্রীনগরে যায়, তারপরই পুলওয়ামায় সেদিন বিকেলের মধ্যে পৌঁছয় ওই তরুণ। সোফির খোঁজে উত্তরপ্রদেশ এটিএসের সঙ্গে যোগ দিয়েছে শ্রীনগর পুলিশ। সোফির বাবা জানাচ্ছেন, উপত্যকার উত্তপ্ত পরিস্থিতির কারণেই সোফিকে ভীন রাজ্যের কলেজে পাঠান হয়।
কাশ্মীরি তরুণদের ভিন রাজ্যে পড়তে এসে জঙ্গি সংগঠনগুলির সংস্পর্শে আসার ঘটনা ক্রমশই বাড়ছে। ১২ অক্টোবর কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত জঙ্গি মানান বসির ওয়ানি গত বছরই আলিগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ছেড়ে হিজবুল জঙ্গি সংগঠনে যোগ দেয়। এছাড়াও, কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে বহু তরুণ পর পর জঙ্গি সংগঠনে নাম লিখে নিখোঁজ হচ্ছে।
১৭ বছরের সোফি আইএসজেকে সংগঠনে যোগ দিয়েছে।জম্মু-কাশ্মীর পুলিশ জানাচ্ছে, আইএস প্রভাবিত এই জঙ্গি সংগঠন কাশ্মীরি তরুণদের নিয়েই সদস্য সংখ্যা বাড়াচ্ছে ,এদের মূল টার্গেট আত্মঘাতী বোমা বিস্ফোরণে তরুণদের প্রশিক্ষিত করা।
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন