Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বরফের চাদরে ঢাকল উত্তর সিকিম, চুটিয়ে উপভোগ করছেন পর্যটকরা

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকাল থেকেই আবহাওয়া ছিল থমথমে। ধূষর বর্ণ চারিদিক। একটু বেলা বাড়তেই শুরু হয় তুষারপাত (Snow fall)। বিকেলের মধ্যে বরফের চাদরে ঢেকে যায় উত্তর সিকিমের (North Sikkim) লাচুং, লাচেন সহ বিস্তীর্ণ এলাকা। লাচুং ও লাচেন শহরে সবথ

বরফের চাদরে ঢাকল উত্তর সিকিম, চুটিয়ে উপভোগ করছেন পর্যটকরা

শেষ আপডেট: 29 December 2022 10:05

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকাল থেকেই আবহাওয়া ছিল থমথমে। ধূষর বর্ণ চারিদিক। একটু বেলা বাড়তেই শুরু হয় তুষারপাত (Snow fall)। বিকেলের মধ্যে বরফের চাদরে ঢেকে যায় উত্তর সিকিমের (North Sikkim) লাচুং, লাচেন সহ বিস্তীর্ণ এলাকা। লাচুং ও লাচেন শহরে সবথেকে বেশি তুষারপাত হয়। রাস্তা ঢেকে যায় বরফে। বাড়ির ছাদে ছাদে বরফের চাদর। দিনের তাপমাত্রা ছিল মাইনাস পাঁচ ডিগ্রিরও নীচে। রাতে পারদ আরও নেমে যায়। বৃহস্পতিবারও কনকনে ঠান্ডা। বহু পর্যটক এখন রয়েছেন উত্তর সিকিমে। নতুন বছরের আগে এমন তুষারপাত চুটিয়ে উপভোগ করছেন তাঁরা।

বড়দিনেই মরশুমের প্রথম তুষারপাত হয়েছিল উত্তর সিকিমে। আনন্দে মেতেছিলেন পর্যটকরা। তারপর ফের বুধবার বরফ পড়ল উত্তর সিকিমের বিভিন্ন এলাকায়। দার্জিলিংয়েও তুষারপাতের পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন আবহবিদরা। সান্দাকফু সহ বিভিন্ন এলাকাতেই থমথমে পরিবেশ। বছর শেষে প্রত্যেক বছরই তুষারপাত হয়। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে।

সন্ধের পর সমতলও কুয়াশাচ্ছন্ন। বৃহস্পতিবার রাত বাড়তেই পাহাড়-সহ সমতলের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। শিলিগুড়িতেও শুরু হয়েছে বৃষ্টি। এদিকে কলকাতায় শীত উধাও। পাহাড়ের টান তাই জোরদার হচ্ছে আরও।

তুনিশা মরিয়া ছিলেন শীজানের সঙ্গে সম্পর্ক রাখতে, ধর্মের বাধা এড়াতে হিজাবও পরতেন অভিনেত্রী


```