Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাপে কামড়ালে ‘বাঁধন’? সরকারি বইয়েই মারণ নিদান! পড়ুয়াদের শেখানো হচ্ছে বাতিল পদ্ধতি

প্রশ্ন উঠছে, জীবনমুখী শিক্ষার কথা বলেও কেন জীবনের সুরক্ষার প্রশ্নে এত উদাসীনতা?

সাপে কামড়ালে ‘বাঁধন’? সরকারি বইয়েই মারণ নিদান!  পড়ুয়াদের শেখানো হচ্ছে বাতিল পদ্ধতি

পশ্চিমবঙ্গের সরকারি চতুর্থ শ্রেণির পাঠ্যবই ‘আমার পরিবেশ’-এ এখনও সেই ভুলই রয়ে গিয়েছে।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 14 July 2025 17:02

দ্য ওয়াল ব্যুরো: সাপে কামড়ালে (Snakebite) ক্ষতস্থানে বাঁধন দিতে হবে—এই ধারণা অনেকেরই। অথচ, চিকিৎসাবিজ্ঞানে (Treatment) বহু আগেই এই পদ্ধতি নিষিদ্ধ হয়েছে। উদ্বেগের বিষয়, পশ্চিমবঙ্গের সরকারি চতুর্থ শ্রেণির (Wrongmethod, Govt Book) পাঠ্যবই ‘আমার পরিবেশ’-এ এখনও সেই ভুল নিদানই রয়ে গিয়েছে। শুধু বাঁধনের কথা নয়, মাঝে মাঝে খুলে আবার বাঁধার নির্দেশও রয়েছে বইয়ের পাতায়!

সাপ বিশেষজ্ঞ এবং রাজ্য সরকারের রিসোর্স পার্সন ডা. শুভেন্দু বাগ স্পষ্ট বলছেন, “এই সমস্ত তথ্য অত্যন্ত বিপজ্জনক। জাতীয় টাস্ক ফোর্স প্রায় ১৫ বছর আগেই বাঁধনের পদ্ধতি বাতিল করেছে। বাঁধন দিলে রক্ত চলাচল বন্ধ হয়ে গ্যাংগ্রিন হতে পারে। অনেক সময় ফুলে যাওয়া অংশ দেখে ভুল নির্ণয় হতে পারে।”

 

তিনি আরও জানান, আধুনিক চিকিৎসায় স্প্লিন্ট দিয়ে ক্ষতস্থানকে নিশ্চল রাখা হয়, বাঁধন নয়। আর বিষদাঁত হাতে উঠিয়ে আনার চেষ্টা হলে হতে পারে আরও মারাত্মক বিপত্তি।

শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, “এভাবে ভুল তথ্য দিলে শিক্ষার্থীদের জীবন বিপন্ন হতে পারে। পাঠ্যক্রম সময়োপযোগী হওয়া দরকার।”

ঘটনা নিয়ে সোচ্চার হয়েছেন বহু চিকিৎসক ও শিক্ষাবিদ। বিষয়টি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ভুলের কথা মেনে নিয়েছেন। জানা গিয়েছে, বুধবার সিলেবাস এক্সপার্ট কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রশ্ন উঠছে, জীবনমুখী শিক্ষার কথা বলেও কেন জীবনের সুরক্ষার প্রশ্নে এত উদাসীনতা?


```