Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আইনে মহিলাদের নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে, আকবরের মামলার রায় শুনে বললেন স্মৃতি

দ্য ওয়াল ব্যুরো : বুধবারই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবরের করা মানহানির মামলায় নির্দোষ সাব্যস্ত হয়েছেন সাংবাদিক প্রিয়া রমানি। আদালতের রায় শুনে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, আইনে মহিলাদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তা

আইনে মহিলাদের নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে, আকবরের মামলার রায় শুনে বললেন স্মৃতি

শেষ আপডেট: 17 February 2021 13:13

দ্য ওয়াল ব্যুরো : বুধবারই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবরের করা মানহানির মামলায় নির্দোষ সাব্যস্ত হয়েছেন সাংবাদিক প্রিয়া রমানি। আদালতের রায় শুনে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, আইনে মহিলাদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তাঁর কথায়, "আমি আগেও বলেছি, আইনে মহিলাদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আইনরক্ষকরা মহিলাদের দেওয়া বিবৃতির ভিত্তিতে ব্যবস্থা নিতে পারেন।" ২০১৮ সালে দেশে 'মি টু' আন্দোলনের সময় প্রিয়া রমানি আকবরের বিরুদ্ধে মুখ খোলেন। টুইট করে তিনি বলেন, ২০ বছর আগে তিনি যৌন হেনস্থার শিকার হন। আকবর যখন 'এশিয়ান এজ' সংবাদপত্রের সম্পাদক ছিলেন। একদিন তিনি ইন্টারভিউয়ের নাম করে প্রিয়াকে তাঁর হোটেলের ঘরে ডেকে পাঠান। তখনই সম্পাদক 'অবাঞ্ছিত আচরণ' করেন। প্রিয়া ওই টুইট করার পরে আরও অন্তত একডজন মহিলা জানিয়েছিলেন, তাঁরাও কর্মক্ষেত্রে যৌন হেনস্থার শিকার হয়েছেন। ২০১৮ সালের ১৫ অক্টোবর আকবর প্রিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন। তখন আকবর কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন। ১৭ অক্টোবর তিনি ইস্তফা দেন। ৪১ পাতার ডিফেমেশন সুটে আকবর বলেছিলেন, তিনি ৪০ বছর ধরে সুনামের সঙ্গে কাজ করেছেন। প্রিয়ার টুইটে তাঁকে কলংকিত করার চেষ্টা হয়েছে। তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছে। অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট রবীন্দ্র কুমার পাণ্ডে এদিন বলেন, "ভারতের সংবিধান মহিলাদের ক্ষোভের কথা জানানোর অধিকার দিয়েছে। তাঁরা যে কোনও মঞ্চে, যে কোনও সময় নিজেদের কথা বলতে পারেন।" বিচারকের মতে, মহিলারা সব সময় যৌন হেনস্থার কথা জানানোর সুযোগ পান না। তাঁর কথায়, "একটা কথা ভুলে গেলে চলবে না, বেশিরভাগ সময় যৌন হেনস্থা হয় বন্ধ দরজার আড়ালে। বেশিরভাগ মহিলা বদনামের ভয়ে মুখ খুলতে পারেন না। যাঁরা মুখ খোলেন উল্টে তাঁদেরই সমালোচনা করা হয়।" প্রিয়া রমানি কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে মুখ খুলেছিলেন। বিচারক বলেন, কোনও মহিলার ওপরে যৌন হেনস্থার প্রভাব কী পড়ে, তা সমাজের বোঝা উচিত। এর ফলে সংশ্লিষ্ট মহিলার সম্মানহানি হয়। তাঁর আত্মবিশ্বাসের ক্ষতি হয়। অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের মতে, উঁচু পদে থাকা কোনও ব্যক্তিও যৌন হেনস্থা করতে পারেন। আদালতের রায় ঘোষণার পরে প্রিয়া রমানি বলেন, "অ্যামেজিং! যে মহিলারা কর্মক্ষেত্রে যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছেন, তাঁরা সকলেই এই রায়ে আনন্দিত হবেন।"

```