কর্নাটকের নতুন আতঙ্ক বেঙ্গালুরুর শ্রমিক-বস্তি, একসঙ্গে ১০ জন আক্রান্ত, সিল করা হল গোটা এলাকা
দ্য ওয়াল ব্যুরো: আংশিক ভাবে সিল করে দেওয়া হল বেঙ্গালুরুর একটি ঘনজনবসতিপূর্ণ বস্তি। গত দু'দিনে ওই এলাকারপ ১০ জনের শরীরে মিলেছে করোনা সংক্রমণ। এর পরেই সিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার।
জানা গেছে, সাধারণত দিনমজুর মানুষজনই হোঙ্গাসান্দ্
শেষ আপডেট: 24 April 2020 08:42
দ্য ওয়াল ব্যুরো: আংশিক ভাবে সিল করে দেওয়া হল বেঙ্গালুরুর একটি ঘনজনবসতিপূর্ণ বস্তি। গত দু'দিনে ওই এলাকারপ ১০ জনের শরীরে মিলেছে করোনা সংক্রমণ। এর পরেই সিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার।
জানা গেছে, সাধারণত দিনমজুর মানুষজনই হোঙ্গাসান্দ্রা এলাকার ওই বস্তির বাসিন্দা। ওই মজুরদের একটা বড় অংশ নির্মাণ শ্রমিক। ১০ জনের সংক্রমণ ধরা পড়ার পরে ১৮৪ জনকে ইতিমধ্যেই কোয়ারেন্টাইন করা হয়েছে। এলাকার সমস্ত মানুষেরই টেস্ট করানো হবে এবার। গোটা বস্তিতে প্রায় হাজার খানেক মানুষের বাস। বিহার থেকে আসা এক অভিবাসী শ্রমিকের দেহে প্রথম ধরা পড়ে সংক্রমণ। ৫৪ বছরের ওই শ্রমিক মেট্রো প্রকল্পে কাজ করেন।
এর পরেই একে একে আরও ন'জন আক্রান্তের খোঁজ মেলে। প্রশাসন জানিয়েছে, ঘনবসতির বস্তি এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়লে তা বিপজ্জনক হয়ে উঠবে। মুম্বইয়ের ধারাভি বস্তি এমনিতেই গোটা দেশের দুশ্চিন্তা বাড়িচ্ছে। এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে গত তিন সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়ে গিয়েছে। প্রাণ গিয়েছে ১৩ জনের। এখনই আটকাতে না পারলে বড় বিপদে পড়তে হবে গোটা মহারাষ্ট্রকে।
তেমনটা হতে পারে কর্নাটকেও। হোঙ্গাসান্দ্রার বস্তি থেকে গোটা রাজ্য সংক্রামিত হতে পারে। এখনও পর্যন্ত সে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪৪৫। মারা গিয়েছেন ১৭ জন। সেরে উঠেছেন ১৪৫ জন। গোটা রাজ্যে করোনা রোগীর সংস্পর্শে আসা ১৮ হাজার ২৪৬ জন রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এবার সিল করা হল হোঙ্গাসান্দ্রা এলাকা। কর্নাটকের মেডিক্যাল এডুকেশন মন্ত্রী ডক্টর কে সুধাকর বলেন, "বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। সকলের পরীক্ষা করানো হবে। প্রথম আক্রান্ত ব্যক্তি বেশ কয়েক দিন ধরে উপসর্গ নিয়ে ভুগেছেন, গুরুত্ব দেননি। ফলে ঝুঁকি বেড়েছে। তবে উনি কীভাবে আক্রান্ত হলেন, জানা যায়নি।"
সূত্রের খবর, লকডাউন হওয়ার পরে কাজ বন্ধ হয়ে যাওয়ায়, খাবার রান্না করে বাড়ি বাড়ি ডেলিভারি দিতে শুরু করেন ওই ব্যক্তি। সম্ভবত তখনই যে বড় সংখ্যক মানুষের সঙ্গে মেলামেশা করতে হয়েছে, তার ফলে আক্রান্ত হয়েছেন তিনি। যে অটোরিক্সায় করে খাবার ডেলিভারি দিতে যেতেন তিনি, তার ড্রাইভার ও পরিবারকেও কোয়ারেন্টাইন করা হয়েছে।