Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভেঙে পড়ল সেবক-রংপো রেল প্রকল্পের স্লোপ প্রটেকশন ওয়াল, বৃষ্টিতে বিপত্তি

গত কয়েকদিনের প্রবল বৃষ্টির জেরে মঙ্গলবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেবক থেকে রংপু রেল প্রকল্পের ৭ নম্বর টানেলের সামনের দিকের বিশাল গার্ড ওয়াল।

ভেঙে পড়ল সেবক-রংপো রেল প্রকল্পের স্লোপ প্রটেকশন ওয়াল, বৃষ্টিতে বিপত্তি

শেষ আপডেট: 5 August 2025 16:35

দ্য ওয়াল ব্যুরো, দার্জিলিং: গত কয়েকদিনের প্রবল বৃষ্টির জেরে মঙ্গলবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেবক থেকে রংপু রেল প্রকল্পের ৭ নম্বর টানেলের সামনের দিকের বিশাল গার্ড ওয়াল।

সেবক থেকে প্রতিবেশী রাজ্য সিকিমের সঙ্গে রেলপথে যোগাযোগের জন্য জোর কদমে কাজ চলছে। রবিঝোড়া এলাকায় সোমবার ৭ নম্বর টানেলের সামনের দিকে স্লোপ প্রোটেকশন ওয়ালে ফাটল ধরা পড়েছিল। মঙ্গলবার সকালে সম্পূর্ণ দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

IRCON এর তত্ত্বাবধানে হায়দরাবাদের একটি নির্মাণকারী সংস্থা এই কাজ করছিল। প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা মনে করছেন পাহাড়ের পাথর ও মাটি নরম হয়েই এই গার্ডওয়াল ভেঙে পড়ে। ইতিমধ্যে নতুন করে ওই প্রোটেকশন ওয়াল তৈরির কাজ শুরু করেছে নির্মাণকারী সংস্থা।

প্রবল বর্ষণের জেরে বারবার ধস নামছে পাহাড়ে। গত সপ্তাহে লিখুভি ও কালিম্পং জেলার তারখোলায় একাধিক জায়গায় ধস নামায় বিপর্যস্ত হয় বাংলা-সিকিমের যোগাযোগ ব্যবস্থা। দীর্ঘ যানজট তৈরি হয়। বহু মানুষ ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে বাধ্য় হন। এবার নির্মিয়মাণ রেলপথেও ধস নামল।


```