Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'এটা পলিটিক্যাল স্পিচ স্যার', বিধানসভায় রাজ্যপালের ভাষণ নিয়ে শুভেন্দু! স্লোগান-পাল্টাস্লোগান

ভাষণের আগে বিধানসভায় এক আনুষ্ঠানিক সৌজন্যের ছবিও ধরা পড়ে। রাজ্যপালকে শাল পরিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক ও বিরোধী শিবিরের টানটান পরিস্থিতির মধ্যেও সেই মুহূর্তে আনুষ্ঠানিক সৌজন্য বজায় থাকে। 

'এটা পলিটিক্যাল স্পিচ স্যার', বিধানসভায় রাজ্যপালের ভাষণ নিয়ে শুভেন্দু! স্লোগান-পাল্টাস্লোগান

শুভেন্দু অধিকারী এবং সিভি আনন্দ বোস

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 5 February 2026 13:02

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন (West Bengal Budget Session) শুরুর আগেই রাজনৈতিক উত্তেজনার ছবি স্পষ্ট হয়ে উঠল। বৃহস্পতিবার সকালে অধিবেশনের শুরুতেই স্লোগান ও পাল্টা স্লোগানে মুখর হয়ে ওঠে বিধানসভার অন্দরমহল। একদিকে শাসক তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে ‘জয় বাংলা’, অন্যদিকে বিজেপির (BJP) তরফ থেকে ‘ভারত মাতা কি জয়’ - দুই স্লোগানে কার্যত গমগম করে সভাকক্ষ। সেই আবহেই রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) তাঁর ভাষণ দেন।

ভাষণের আগে বিধানসভায় এক আনুষ্ঠানিক সৌজন্যের ছবিও ধরা পড়ে। রাজ্যপালকে শাল পরিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শাসক ও বিরোধী শিবিরের টানটান পরিস্থিতির মধ্যেও সেই মুহূর্তে আনুষ্ঠানিক সৌজন্য বজায় থাকে। তবে রাজ্যপাল ভাষণ শুরু করতেই রাজনৈতিক চাপানউতোর নতুন মাত্রা নেয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) সেই সময় বলতে শোনা যায়, “এটা তো রাজনৈতিক ভাষণ, স্যার।” যদিও ভাষণ শেষ হওয়ার পরে রাজ্যপাল বেরিয়ে যাওয়ার সময় তাঁর কণ্ঠে শোনা যায় ভিন্ন সুর - “ওয়েল ডান স্যার।”

রাজ্যপালের ভাষণ ঘিরে এই মন্তব্যের পেছনে রয়েছে আরেকটি ঘটনা। জানা যায়, রাজ্যপাল তাঁর লিখিত ভাষণের কেবল প্রথম ও শেষ অংশ পাঠ করেই বক্তব্য শেষ করেন। এই বিষয়টিই বিরোধী শিবিরের মন্তব্যের কারণ বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। ভাষণ শেষের পরে রাজ্যপাল যখন বিধানসভা ভবন (Bidhansabha) ত্যাগ করেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁকে বাইরে পর্যন্ত এগিয়ে দেন। সেই সময় সঙ্গে ছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও। পরে অধিবেশনে ফিরে অধ্যক্ষ সাময়িক বিরতি ঘোষণা করেন। জানানো হয়, দুপুর ১টা থেকে ফের অধিবেশন শুরু হবে।

এই রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই নজর রাজ্য বাজেটের দিকে। বৃহস্পতিবারই পেশ হচ্ছে রাজ্যের আর্থিক পরিকল্পনার খসড়া। তবে এবছর পূর্ণাঙ্গ বাজেট নয়, পেশ হচ্ছে ‘ভোট অন অ্যাকাউন্ট’। সরকারের বর্তমান মেয়াদ মধ্য মে পর্যন্ত হওয়ায়, ওই সময়কাল পর্যন্ত প্রশাসনিক খরচ চালানোর জন্যই এই আর্থিক প্রস্তাব আনা হচ্ছে। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যই এই ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন।

বাজেট ঘিরে সাধারণ মানুষের কৌতূহল আপাতত সীমাবদ্ধ দুটি প্রশ্নে - লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক অনুদান বাড়ছে কি না এবং মহার্ঘ ভাতা বা ডিএ কতটা বৃদ্ধি পেতে পারে। রাজ্যের হাটে-বাজারে, চায়ের দোকানে এই দুই প্রশ্নই ঘুরেফিরে আলোচনায়।

প্রায় টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পরে সরকার আগামী পাঁচ বছরের জন্য কী বার্তা দিতে চায়, তারও একটি ইঙ্গিত এই বাজেটে মিলবে কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। লক্ষ্মীর ভাণ্ডার ও ডিএ-র গণ্ডি ছাপিয়ে নতুন কোনও দিশা বা প্রতিশ্রুতি উঠে আসে কি না, সেটাই এখন রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন।


```