Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেড়শো ফুট গভীর পাইপের ভিতর থেকে কঙ্কাল উদ্ধার, পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা

প্রাথমিকভাবে অভিযুক্তরা জানিয়েছে, মদ খেয়ে স্ত্রীর উপর অত্যাচার করত রবিন। নিজের বাড়িতে তো বটেই, শ্বশুরবাড়িতে এসেও মারধর করত স্ত্রীকে।

দেড়শো ফুট গভীর পাইপের ভিতর থেকে কঙ্কাল উদ্ধার, পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা

ফাইল ছবি

শেষ আপডেট: 23 June 2025 22:01

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: জাঙ্গিপাড়ায় শ্বশুরবাড়িতে খুন জামাই। প্রায় ৪০ দিন পর স্ত্রী অপর্ণা রুইদাস, শ্বশুর জয়দেব রুইদাস, শালা অভিজিৎ রুইদাস ও ভায়রাভাই প্রদীপ পাত্রকে গ্রেফতার করে খুনের কিনারা করল পুলিশ। ধৃতদের দেখানো জায়গা থেকেই উদ্ধার হল নিখোঁজ রবীন রুইদাসের দেহের কঙ্কাল।

সোমবার জাঙ্গিপাড়া থানায় সাংবাদিক বৈঠক করেন গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়। তিনি জানান, মদ্যপ অবস্থায় স্ত্রীর উপর অকথ্য অত্যাচার করতো রবীন। সেই কারণেই তাকে দড়ি দিয়ে শ্বাসরোধ খুন করা হয়। টোটোয় করে নিয়ে গিয়ে গভীর নলকুপের পাইপের ভিতর মৃতদেহ ফেলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা এই কথাই জানায়। তাকে খুন করার পিছনে অন্য কোন কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ১৩ মে চণ্ডীতলার যুবক রবীন রুইদাস (৩৬) নিখোঁজের অভিযোগ দায়ের হয়। এরপর গত ২২শে জুন রবীনের দাদা বাবলু রুইদাস জাঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন যে, তার ভাইকে তার স্ত্রী ও তার শ্বশুরবাড়ির লোকজন খুন করে কোথাও ফেলে দিয়েছে। অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু করে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

টানা জেরায় খুনের কথা স্বীকার করেন অভিযুক্তরা। তাদের গ্রেফতার করা হয় এবং রবিবার গভীর রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নলকূপের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ পরীক্ষাও করা হবে।

প্রাথমিকভাবে অভিযুক্তরা জানিয়েছে, মদ খেয়ে স্ত্রীর উপর অত্যাচার করত রবিন। নিজের বাড়িতে তো বটেই, শ্বশুরবাড়িতে এসেও মারধর করত স্ত্রীকে। সেই কারণে শ্বাসরোধ করে তাকে খুন করা হয়।খুনের পিছনে অন্য কোনও কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃত চারজনকে শ্রীরামপুর আদালতে পেশ করে চার দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


```