দ্য ওয়াল ব্যুরো: ফের গুলির লড়াই উপত্যকায়। শুক্রবার সকালেই কাশ্মীরের অনন্তনাগ জেলায় বীজবেহারার জঙ্গল এলাকায় এনকাউন্টারে প্রাণ হারিয়েছে ছয় জঙ্গি।
এলাকাটি শ্রীনগর থেকে ৫০ কিমি দূরে অবস্থিত। গোপন সূত্রের খবর পেয়ে তল্লাষশি শুরু করে সেনা। জঙ্গিঘাঁটির খোঁজ মেলার পরে শুরু হয় গুলি চালানো। তল্লাশির কাজ এখনও চলছে।
মাত্র চার দিন আগেই, সোপিয়ান এলাকায় এনকাউন্টারে চার জঙ্গিকে হত্যা করা হয়েছিল। এ দিন এক সেনাও শহিদ হন। তিন জন গুরুতর আহত হন।
বিস্তারিত আসছে...