Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নদিয়ায় ৬ মাসের শিশুকে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলল মা! অভিযুক্ত গ্রেফতার

ছয় মাসের শিশুকে শ্বাসরোধ করে খুন করে সেপটিক ট্য়াঙ্কে ফেলে দেওয়ার অভিযোগ। গ্রেফতার করা হল মাকে। 

নদিয়ায় ৬ মাসের শিশুকে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলল মা! অভিযুক্ত গ্রেফতার

শেষ আপডেট: 28 June 2025 15:25

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ছয় মাসের শিশুকে শ্বাসরোধ করে খুন করে সেপটিক ট্য়াঙ্কে ফেলে দেওয়ার অভিযোগ। গ্রেফতার করা হল মাকে। এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলেন কল্যাণী থানার সগুনা অঞ্চলের তেলিগাছা এলাকার বাসিন্দারা।

অভিযোগ, ছয় মাসের পুত্র সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে পাশের বাড়ির নির্মীয়মান সেপটিক ট্যাঙ্কে ফেলে দেন মা রূপা ঘোষ। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। রূপা প্রথমে দাবি করেন, তার সন্তান ঘর থেকে হঠাৎ করে চুরি হয়ে গেছে। এই দাবির পর শুরু হয় তল্লাশি। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তদন্ত শুরু করে।

মায়ের কথাবার্তায় পুলিশের সন্দেহ হয় মাকেই। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রূপা ঘোষ অবশেষে স্বীকার করেন, তিনি নিজের সন্তানকে মেরে নির্মীয়মান সেপটিক ট্যাঙ্কে দেহ ফেলে দিয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে কল্যাণী মেডিকেল কলেজ ও জেএনএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, রূপা ঘোষের এটি দ্বিতীয় বিবাহ। প্রায় তিন বছর আগে তার বিয়ে হয় সোমনাথ ঘোষের সঙ্গে, যিনি পেশায় একজন জলের ব্যবসায়ী। তবে বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তি চলছিল। শ্বশুরবাড়ির লোকজন রূপাকে বাড়িতে রাখতে অনিচ্ছুক ছিলেন। এই নিয়ে প্রায়ই অশান্তি লেগে থাকত। এলাকাবাসীর মতে, এমন নির্মম ঘটনা তাঁরা আগে কখনও দেখেননি। অনেকেই দাবি করছেন, অভিযুক্ত মায়ের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


```