Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেফালির মৃত্যুতে আতস কাচের তলায় রান্নার মাসি ও পরিচারিকা, বাড়িতে পৌঁছল ফরেন্সিক টিম

অভিনেত্রীকে পরাগ ত্যাগী বেলভিউ মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যু হওয়ায় নিয়মমাফিক পরিবারের লোকজন ও বাড়িতে থাকা সকলকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে পুলিশ।

শেফালির মৃত্যুতে আতস কাচের তলায় রান্নার মাসি ও পরিচারিকা, বাড়িতে পৌঁছল ফরেন্সিক টিম

শেফালি জারিওয়ালা (ফাইল ছবি)

শেষ আপডেট: 28 June 2025 13:58

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত অভিনেত্রী ও মডেল শেফালি জারিওয়ালা। শুক্রবার রাতে আচমকাই কার্ডিয়্যাক অ্যারেস্টে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল মাত্র ৪২। বিখ্যাত পপ গান ‘কাঁটা লাগা’-র মাধ্যমে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছন তিনি। এভাবে আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। কুপার হাসপাতালে পাঠানো হয়েছে তাঁর দেহ। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত হওয়া সম্ভব হবে।

ঠিক কী ঘটেছিল শুক্রবার রাতে? শেফালির মুম্বইয়ের আবাসনের নিরাপত্তারক্ষী শত্রুঘ্ন জানালেন সবটা। বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'রাত ৯টা নাগাদ শেফালি ম্যাডামের স্বামী পরাগ ত্যাগী বাইকে করে বাড়ি ফেরেন। আমি তখন গেট খুলে দিই। রাত সাড়ে ১০টা নাগাদ ম্যাডামকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।'

তিনি আরও জানান, দিন দুই আগেই তিনি শেফালি ও পরাগকে পোষ্য কুকুরের সঙ্গে হেঁটে বেড়াতে দেখেছেন। অসুস্থ ছিলেন, তা দেখে মনে হয়নি। শুক্রবার হাসপাতালে নিয়ে যাওয়ার পর সকলেই ভাবছিলেন কী হল। তখন এক ব্যক্তি বাইকে করে এসে জানালেন শেফালি ম্যাডাম আর নেই। বিশ্বাসই করতে পারছিলেন না বলে জানান। যাঁকে মাত্র দিন দুই আগেই দেখেছেন সকলে, তিনি আর নেই, এটা মেনে নেওয়া কঠিন।

জানা গিয়েছে, অভিনেত্রীকে পরাগ ত্যাগী বেলভিউ মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তারপর তাঁর দেহ পাঠানো হয় কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য। এদিকে অস্বাভাবিক মৃত্যু হওয়ায় নিয়মমাফিক পরিবারের লোকজন ও বাড়িতে থাকা সকলকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে পুলিশ। তদন্তকারী আধিকারিকরা কথা বলছেন, শেফালীর রান্নার মাসি ও বাড়িতে থাকা পরিচারিকার সঙ্গে। অভিনেত্রীর বাড়িতে পৌঁছেছে ফরেন্সিক টিম।

এদিকে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই ভাইরাল হয়েছে শেফালির একটি পুরনো সাক্ষাৎকার। যেখানে তিনি দীর্ঘ ১৫ বছরের মৃগীরোগের (এপিলেপ্সি) সঙ্গে লড়াইয়ের কথা জানিয়েছিলেন। এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, '১৫ বছর বয়সে প্রথম এপিলেপ্সির উপসর্গ দেখা দিয়েছিল। তখন পড়াশোনার প্রচণ্ড চাপ। মানসিক চাপ, উদ্বেগে অনেক সময়ই ট্রিগার করেছে এটা।'

তিনি আরও জানিয়েছিলেন, 'আমি রাস্তায়, স্কুলের ক্লাসরুমে, এমনকি স্টেজে পারফর্ম করার সময়ও এপিলেপ্সির মুখোমুখি হয়েছি। এতে আত্মবিশ্বাস খুব কমে গিয়েছিল একটা সময়ে।'

তাঁর কেরিয়ারে এই সমস্যার কী প্রভাব পড়েছিল, তাও বলেছিলেন সেই সাক্ষাৎকারে, 'কাঁটা লাগা করার পর সবাই জানতে চাইত, কেন আর কাজ করিনি। আজ বলতে পারি, ওই সময় আমি মৃগীরোগের কবলে ছিলাম। কখন আবার ট্রিগার করবে, সেটা বুঝে ওঠা অসম্ভব ছিল।'

তবে পরবর্তীকালে এই সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছিলেন শেফালি। গত ৯ বছর ধরে তিনি এই রোগ থেকে মুক্ত ছিলেন। নিজের অবসাদ, অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাক প্রাকৃতিক উপায়ে ও একটা শক্তিশালী সাপোর্ট সিস্টেমের সাহায্যে নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন বলে জানান। তাঁর জন্য নিজেই নিজের কাছে গর্বিত ছিলেন। 


```