শেফালির অকালপ্রয়াণে শোকস্তব্ধ বলিউড এবং তাঁর অনুরাগীরা। এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

শেফালি জারিওয়ালা
শেষ আপডেট: 28 June 2025 01:17
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় মিউজিক ভিডিও 'কাঁটা লাগা' খ্যাত মডেল-অভিনেত্রী শেফালি জারিওয়ালা প্রয়াত । শুক্রবার (২৭ জুন) রাত ১১টা ২৫ মিনিট নাগাদ মুম্বইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে তাঁকে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বয়স হয়েছিল ৪২ বছর। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
সাংবাদিক বিকি লালওয়ানির রিপোর্ট অনুযায়ী, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালের রিসেপশন কর্মীরাও খবরটির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, “শেফালিকে যখন এখানে আনা হয়, তখনই তিনি মৃত ছিলেন। তাঁর সঙ্গে স্বামী এবং পরিবারের আরও কয়েকজন ছিলেন।”
শেফালি তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ২০০২ সালে 'কাঁটা লাগা' মিউজিক ভিডিও দিয়ে। সেই ভিডিও তাঁকে রাতারাতি পরিচিতি এনে দেয়। এরপর 'মুঝসে শাদি করোগি' ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল। এছাড়া 'বিগ বস ১৩' তেও অংশ নিয়েছিলেন শেফালি।
শেফালির অকালপ্রয়াণে শোকস্তব্ধ বলিউড এবং তাঁর অনুরাগীরা। এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।