Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

এবার হাফ ডজন দূরপাল্লার ট্রেন বাতিল! কোন রুটে?

এতদিন বাতিলের কোপে পড়ছিল শুধু লোকাল, প্যাসেঞ্জার ট্রেন। এবার সেই তালিকায় যুক্ত হল দূরপাল্লার ট্রেনও।

এবার হাফ ডজন দূরপাল্লার ট্রেন বাতিল! কোন রুটে?

ফাইল ছবি।

শেষ আপডেট: 18 February 2025 12:34

দ্য ওয়াল ব্যুরো: কোথাও রেল লাইনের সংস্কার তো কোথাও সেতু সংস্কার, কোথাও বা ইন্টারলকিংয়ের কাজ। রেলের সংস্কারের জন্য সম্প্রতি বিভিন্ন রুটে ট্রেন বাতিলের খবর নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

এতদিন বাতিলের কোপে পড়ছিল শুধু লোকাল, প্যাসেঞ্জার ট্রেন। এবার সেই তালিকায় যুক্ত হল দূরপাল্লার ট্রেনও। সোমবার থেকেই বাতিল হচ্ছে দূরপাল্লার একাধিক ট্রেন। 

রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেল লাইনের নানাবিধ কাজের কারণে আজ মঙ্গলবার থেকে দক্ষিণ পূর্ব শাখার সাঁতরাগাছি, শালিমার রুটে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস।

একইভাবে ১৯ তারিখ বিশাখাপত্তনম-শালিমার এক্সপ্রেস, ২১ তারিখ সাঁতরাগাছি-চেন্নাই এক্সপ্রেস, সাঁতরাগাছি-আজমের এক্সপ্রেস এবং ২৩ তাৎিক চেন্নাই-সাঁতরাগাছি ও আজমের-সাঁতরাগাছি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, আরও ভাল পরিষেবা এবং আরও বেশি করে যাত্রী সুরক্ষার স্বার্থেই এই ৬টি ট্রেন বাতিল করা হয়েছে।


```