Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রাস্তায় বসে যোগাসন করছিলেন ছয় বৃদ্ধ, পিষে দিল বেপরোয়া গাড়ি

দ্য ওয়াল ব্যুরো: চালকের বেপরোয়া মনোভাব ও গাড়ির বেলাগাম গতি প্রাণ কেড়ে নিল ছয় বৃদ্ধের। সাত সকালে যোগাসন করার সময় ছ’জনকে পিষে দিয়ে যায় গাড়িটি। চালকের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে রাজস্থানের ভরতপুরে। মৃতদের সন

রাস্তায় বসে যোগাসন করছিলেন ছয় বৃদ্ধ, পিষে দিল বেপরোয়া গাড়ি

শেষ আপডেট: 11 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: চালকের বেপরোয়া মনোভাব ও গাড়ির বেলাগাম গতি প্রাণ কেড়ে নিল ছয় বৃদ্ধের। সাত সকালে যোগাসন করার সময় ছ’জনকে পিষে দিয়ে যায় গাড়িটি। চালকের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে রাজস্থানের ভরতপুরে। মৃতদের সনাক্ত করেছেন এলাকার বাসিন্দারাই। তাঁদের নাম রঘুবীর সিং (৬২), প্রেম চাঁদ (৫৫), নরোত্তম লাল (৬৫), মাখন লাল (৬০), হরিরাম (৬৩) ও রামেশ্বর (৬১)। জেলার এসপি হায়দার আলি জাইদি জানিয়েছেন, জনবসতি এলাকার মধ্যেই একটা সরু গলি। তেমন গাড়ি চলাচল নেই। সেখানে রোজ সকালে হাঁটতেন ওই ছ’জন। মাঝে মাঝে আসন পেতে বসে যোগ ব্যায়ামও করতেন। বৃহস্পতিবার খুব ভোরে তাঁরা যোগাসন করছিলেন। সেই সময়েই ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, কুমার টাউনের ধানওয়াড়া রোড সংলগ্ন এলাকাতে ওই রাস্তায় বৃদ্ধেরা রোজ জড়ো হতেন। তাঁদের সঙ্গে যোগ দিতেন এলাকার কিছু লোকও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সরু রাস্তায় বেপরোয়া গতিতে ছুটে আসছিল গাড়িটা। রাস্তায় লোকজন দেখেও বিন্দুমাত্র গতি কমাননি চালক। বরং বৃদ্ধদের উপর দিয়েই গাড়ি ছুটিয়ে চম্পট দিয়েছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের। হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় আরও একজনের। এই ঘটনার পরেই রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন এলাকার বাসিন্দারা। ধানওয়াড়া রোডে শুরু হয় অবরোধ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদের মধ্যে একজনের আত্মীয় প্রেম চাঁদ বলেছেন, ‘‘প্রতিদিন ভোর ৫টার সময় মানুষগুলো রাস্তায় হাঁটতে যেতেন। ওই রাস্তায় গাড়িও তেমন চলে না। কোনও রকম ভাবে সতর্ক না করেই গাড়িটা পিষে দিয়েছে ওই বৃদ্ধদের। আমরা অপরাধীর শাস্তি চাই।’’ ঘাতক গাড়ি ও তার চালককে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

```