Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মুর্শিদাবাদের ঘটনার তদন্ত নিয়ে তৎপরতা বাড়ল, প্রথম বৈঠক করল রাজ্য পুলিশের সিট

বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। পুলিশের তরফেও স্পষ্টত কোনও আভাস দেওয়া হয়নি।

মুর্শিদাবাদের ঘটনার তদন্ত নিয়ে তৎপরতা বাড়ল, প্রথম বৈঠক করল রাজ্য পুলিশের সিট

ফাইল ছবি

শেষ আপডেট: 17 April 2025 14:39

দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ ইস্যুকে কেন্দ্র করে মুর্শিদাবাদে (Murshidabad) যে ঘটনা ঘটেছে তার সঙ্গে জড়িত কাউকে রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল রাজ্য পুলিশ (WBP)। এই বার্তার কয়েক ঘণ্টার মধ্যে সিট বা বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছিল। বৃহস্পতিবার সেই সিট প্রথম বৈঠক করল। সূত্রের খবর, বুধবার রাতে শমসেরগঞ্জ থানায় ওই বৈঠক হয়েছে। 

রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম স্পষ্ট বলেছিলেন, দরকারে দোষীদের পাতাল থেকে খুঁজে আনবেন। তারপর চটজলদি সিট গঠন করে তদন্ত শুরু হওয়ায় জেলায় আমজনতা কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন। এদিকে জানা গেছে, সিটের প্রধান তথা রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকারের নেতৃত্বেই বুধবার বৈঠক হয়েছে। রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ওই বৈঠক হয় বলে পুলিশ সূত্রে খবর। 

বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। পুলিশের তরফেও স্পষ্টত কোনও আভাস দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, তিনটি থানা এলাকা জুড়ে শুক্রবারের জমায়েত থেকে দ্রুত হিংসা ছড়িয়ে পড়ার বিষয় নিয়েই আলোচনা হয়েছে। কীভাবে তা এত দ্রুত ছড়িয়ে পড়ল তা পর্যালোচনা করা হয়েছে। 

প্রসঙ্গত, এই বিশেষ তদন্তকারী দলে রয়েছেন ন’জন অফিসার। অ্যাডিশনাল এসপির পাশাপাশি এই টিমে রয়েছেন তিনজন ডেপুটি সুপার ও ছ’জন ইনস্পেক্টর। রাজ্য পুলিশ, জেলা পুলিশের পাশাপাশি এসটিএফ, সিআইডি ও রাজ্যের গোয়েন্দা দফতরের সদস্যদের নিয়ে ন’জনের এই টিম গঠন করা হয়েছে। তাঁরা মুর্শিদাবাদের সাম্প্রতিক প্রতিটি হিংসার ঘটনার তদন্ত করবে।

মুর্শিদাবাদের ঘটনায় ইতিমধ্যে রাজ্যে টিম পাঠানোর কথা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন এবং মহিলা কমিশন। হাইকোর্টেও একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সবমিলিয়ে সরগরম রাজ্য। 


```