Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

SIR: হিয়ারিং ডাক পেতে পারেন আপনিও! কেন? জানুন কমিশনের নিয়মকানুন

যদি ডাক আসে, ভয় নয় — সঙ্গে নিয়ে যান নির্ধারিত নথি। প্রমাণ দিতে পারলেই মিটে যাবে সব সংশয়। 

SIR: হিয়ারিং ডাক পেতে পারেন আপনিও! কেন? জানুন কমিশনের নিয়মকানুন

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 12 November 2025 20:48

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর (SIR)-এর কাজ। চলছে ভোটারদের নতুন করে এনুমারেশন ফর্ম বিলি। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। এরপর ৯ ডিসেম্বর প্রকাশ পাবে খসড়া ভোটার তালিকা। 

এখানেই শেষ নয়, তার পর শুরু হবে তালিকা সংশোধনের ধাপ। সেই সময়েই চলবে হিয়ারিং ও ভেরিফিকেশন, যা চলবে ৯ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত। আর চূড়ান্ত ফাইনাল লিস্ট বেরোবে ৭ ফেব্রুয়ারি। 

কিন্তু বড় প্রশ্ন হল , এই হিয়ারিং বা শুনানিতে কারা ডাক পাবেন? আপনি কি সেই তালিকায় থাকতে পারেন? কাদের ডাকা হতে পারে?

কমিশনের নিয়ম অনুযায়ী, হিয়ারিংয়ে ডাক পেতে পারেন কয়েক ধরনের ভোটার—
১. ২০০২ সালের তালিকায় যাঁদের নাম নেই:
ইআরও (Electoral Registration Officer) যদি মনে করেন অতিরিক্ত যাচাই প্রয়োজন, তবে তাঁদের ডেকে পাঠানো হবে হিয়ারিংয়ে। সেখানে দেখাতে হবে কমিশনের নির্ধারিত ১১টি নথির মধ্যে অন্তত একটি বৈধ ডকুমেন্ট।
২. যাঁদের পরিবারের কারও নামও নেই পুরনো তালিকায়:
কমিশন এমন পরিবারগুলিকেও হিয়ারিংয়ে ডাকে, যাতে যাচাই করা যায় তাঁদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য। এখানেও আধার ছাড়া বাকি ১১টি নথির মধ্যে যে কোনও একটি বৈধ নথি দেখাতে পারলেই নাম উঠে যাবে এসআইআরের ফাইনাল লিস্টে।
৩. ভুল তথ্য দেওয়া ভোটাররা:
কেউ যদি ফর্ম ফিলআপের সময় ভুল তথ্য দেন, আর সেই তথ্য কমিশনের ডাটাবেসের সঙ্গে না মেলে, সেক্ষেত্রেও কমিশন হিয়ারিংয়ে ডেকে পাঠাতে পারে।
৪. ফর্ম ফিলআপে গোলমাল বা অস্পষ্টতা:
কোনও ভোটারের ফর্ম যদি বিএলও (Booth Level Officer) বুঝতে না পারেন, বা কমিশনের কাছে অস্পষ্ট থাকে, তাহলেও সেই ভোটারকে ডেকে পাঠানো হতে পারে যাচাইয়ের জন্য।

 কী করতে হবে হিয়ারিংয়ে?
যদি ডাক আসে, ভয় নয় — সঙ্গে নিয়ে যান নির্ধারিত নথি। প্রমাণ দিতে পারলেই মিটে যাবে সব সংশয়। আর নিশ্চিত হবে আপনার নাম এসআইআরের চূড়ান্ত তালিকায়।

অর্থাৎ, যেখানে কমিশনের সামান্যতম সন্দেহ তৈরি হবে, সেখানেই ডাকা হবে শুনানিতে। তবে সঠিক তথ্য ও বৈধ কাগজ সঙ্গে থাকলে,  চিন্তার কিছু নেই।


```